অমর একুশের সাজ-পোশাক
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২৭ ২০ ফেব্রুয়ারি ২০২০
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’ বহু আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পৃথিবীর ইতিহাসে আর কোনো জাতি এভাবে ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেয়নি।
একুশে ফেব্রুয়ারির সঙ্গে শুধু বাংলা ভাষার সম্পর্কের কথা বললে বড় ধরনের ভুল হয়ে যাবে। এর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সর্বোপরি বাঙালিয়ানা। তাই এ দিনের সাজে অবশ্যই ভাষা এবং দেশের প্রতি ভালোবাসা থাকা উচিত।
দিবসটি ঘিরে আমাদের দেশে হয়ে থাকে নানা আয়োজন। বাদ যায় না সাজ-পোশাকও। এ দিনের সাজসজ্জায় প্রাধান্য পেয়ে থাকে সাদা-কালো ও লাল রঙ।
পোশাকের অনুষঙ্গ হিসেবে বরাবরের মতো এবারও মেয়েদের জন্য বাজারে এসেছে সাদা-কালোর সমন্বয়ে তৈরি বিভিন্ন সালোয়ার কামিজ। পাশাপাশি সাদা-কালো কিংবা লালের পটভূমিতে একুশের বর্ণমালাকে ধারণ করা শাড়িতে রয়েছে সুতির প্রাধান্য।
একুশের পথ বেয়ে অর্জিত হয় লাল-সবুজের বাংলা। এ দুই রংয়ের আনাগোনাও আমাদের একুশের সাজে বেশ লক্ষ্য করা যায়। দেশীয় প্রতিষ্ঠানগুলো বেশিরভাগই কালো-সাদা পোশাক তৈরি করেছে।
এদিন যারা শহীদ মিনারে যাবেন, তাদের একটু প্রস্তুতি দরকার। মেয়েরা চুলে সাদামাটা বেণী বা খোঁপা করতে পারেন। চোখে কালো আইশ্যাডো ব্যবহার করাই জুতসই। এরপর আইভ্রুর ঠিক নিচে সিলভার হাইলাইটার দিন। যারা কাজল ব্যবহার করেন তারা শহীদ দিবসের সাজের সঙ্গে তা যুক্ত করে নিতে পারেন। ঠোঁটে হালকা স্বাভাবিক রংয়ের লিপস্টিক ব্যবহার করুন।
নেইলপলিশে এখন বিভিন্ন রং ব্যবহার হয়। এদিন নখে কালো নেইলপলিশের ওপর সাদা রং দিয়ে এঁকে নিতে পারেন বাংলার বিভিন্ন বর্ণ। লুকটা হওয়া চাই ন্যাচারাল। সাজে যেন কোনো বাহার না থাকে।
ছেলেরা মাথায় পরতে পারেন বাংলাদেশ পতাকার রংয়ের কোনো ফেট্টি কিংবা হাতে লাল-সবুজের কোনো ব্রেসলেট। এটিও আমাদের বাঙালিত্ব পরিচয় ফুটিয়ে তুলে।
অমর একুশের পোশাকে ব্যবহৃত রং, কাপড়, নকশায় উজ্জ্বল হওয়া চায় ভাষা আন্দোলনের মহিমা। পোশাকে যুক্ত হতে পারে একুশের গান, কবিতা, স্লোগান ও বাংলা ভাষায় রচিত বিভিন্ন পংক্তিমালা। এর বাইরে শহীদ মিনার, মানচিত্র, পতাকাসহ একুশের বিভিন্ন চিত্রের নান্দনিক প্রকাশও ঘটাতে পারেন।
ছোট-বড় সবার গালে রং তুলির ছোঁয়ায় লেখা বর্ণমালা এবং একুশের মিনারও হতে পারে সাজের অনুষঙ্গ। ছোট ছেলেরা পরতে পারে লাল-সবুজ পাজামা-পাঞ্জাবি। মাথায় বাঁধতে পারে পতাকা। ছোট মেয়েরা লাল-সবুজ শাড়ি কিংবা সালোয়ার-কামিজ পরতে পারে।
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- বার্গার এলো কীভাবে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ‘বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
















