অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে ভারত, স্বপ্ন বেঁচে রইলো বাংলাদেশের
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:০৬ ২৫ জুন ২০২৪
সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়েছে ভারত। এতে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো রোহিত বাহিনী। সেই সঙ্গে সেমিতে খেলার আশা বেঁচে থাকলো বাংলাদেশের। মঙ্গলবার (২৫ জুন) ভোরে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারলেই সেকেন্ড ফাইনালে খেলবে টাইগাররা। সেজন্য আগে ব্যাট করে বাংলাদেশকে অন্তত ১৬০ রান করতে হবে। পাশাপাশি ৬২ রানে জিততে হবে। তাহলে শেষ চারে যাবে বাংলাদেশ।
সোমবার (২৪ জুন) সেন্ট লুসিয়ায় টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিরাট কোহলিকে হারায় ভারত। ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। খুব একটা সুবিধা করতে পারেনি রিশভ পান্টও। ১৫ রান করে বিদায় নেন তিনি। তবে অপর প্রান্তে তাণ্ডব চালাতে থাকেন রোহিত। মাত্র ১৯ বলে অর্ধশতক তুলে নেন তিনি। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম হাফসেঞ্চুরি এটি।
এরপরও চড়াও হয়ে খেলেন রোহিত। তাতে তরতরিয়ে স্কোর বোর্ডে রান ওঠে ভারতের। শেষমেষ ৪১ বলে ৯২ রান করে থামেন তিনি। ২২৪.৩৯ স্ট্রাইক রেটে ৭ চার ও ৮ ছক্কায় এ ইনিংস সাজান তিনি। পরে আগ্রাসী ব্যাটিং করেন সূর্যকুমার যাদব। কেবল ১৬ বলে ৩১ রান করেন তিনি।
কম যাননি শিভম দুবেও। ২২ বলে ২৮ রান তোলেন তিনি। শেষদিকে হার্দিক পান্ডিয়া ১৭ বলে ২৭ রানের ক্যামিও খেলেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত। অজিদের পক্ষে মিচেল স্টার্ক ও মার্কাস স্টয়নিস দুটি করে উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নারকে হারায় অস্ট্রেলিয়া। তবে ট্রাভিস হেড আক্রমণাত্মক ছিলেন। ২৮ বলে ৩৭ রান করে মিচেল মার্শ বিদায় নেয়ার পরও হাল ধরে রেখেছিলেন হেড ও গ্লেন ম্যাক্সওয়েল। তবে ১৯ রান করে ম্যাক্সওয়েল বিদায় নিলে খেই হারায় অজিরা।
পরে মার্কাস স্টয়নিসও থিতু হতে পারেননি। এরই মধ্যে হেড ৪৩ বলে ৭৬ রান করে ফেরেন সাজঘরে। ৯ চার ও ৪ ছক্কা নান্দনিক ইনিংস সাজান তিনি। তাতে ম্যাচ থেকে ছিটকে পড়ে ২০২১ চ্যাম্পিয়নরা।
শেষদিকে টিম ডেভিডের ১৫ রানের ইনিংস ছাড়া আর কেউই ক্রিজে দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৮৭ রান তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে আর্শদ্বীপ সিং ৩টি এবং কুলদীপ যাদব ২টি উইকেট শিকার করেন।
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- A New Chapter for the FIFA World Cup
- মন খারাপে দুঃখের গান শুনলে চোখে ভিজে যায় কেন?
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ওয়েসলির জায়গায় ব্রাজিল বিশ্বকাপ দলে এডারসন
- সালমানের ভাইরাল পোস্ট প্রসঙ্গে মুখ খুললেন বরুণ
- কত দিন পর পর জিন্স কাচা উচিত? জেনে নিন ভালো রাখার নিয়ম
- বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- বাজেট উপস্থাপন ১১ জুন
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- A New Chapter for the FIFA World Cup
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- বাজেট উপস্থাপন ১১ জুন
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
















