আইপিএলের নিলামে থাকছেন না তাসকিন-শরিফুল
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৩৯ ১৮ ডিসেম্বর ২০২৩
প্রথমবারের মতো ভারতের বাইরে আগামীকাল (মঙ্গলবার) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম বসতে যাচ্ছে। দুবাইয়ে হতে যাওয়া এই নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছিলেন বাংলাদেশের তিন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। তবে নিলামের আগেই সেখান থেকে নাম কেটে গেছে তাসকিন-শরিফুলের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের খেলার অনুমতি দেয়নি বলে জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
অন্যদিকে, বাঁ-হাতি পেসার মুস্তাফিজকে বিসিবি শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে। ফলে এখন পর্যন্ত মাত্র একজন টাইগার ক্রিকেটার আছেন এবারের নিলামে। তবে নিলামে বিক্রি হলে মুস্তাফিজকে কেবল ২২ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সময়ের ভেতর খেলার শর্ত জুড়ে দিয়েছে বিসিবি। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে বিসিবি জানিয়েছে, ‘নিলামে নাম ওঠা তাসকিন ও শরিফুলকে আসন্ন ২০২৪ আইপিএল আসরের জন্য পাওয়া যাবে না।’
বিসিসিআই আইপিএল আয়োজনের জন্য ২২ মার্চ থেকে মে মাসের শেষ পর্যন্ত সময়টা খোলা রেখেছে। যদিও এখন পর্যন্ত টুর্নামেন্টের সূচি চূড়ান্ত হয়নি। দেশটিতে আগামী বছরের শুরুর দিকে সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। যার সঙ্গে মিল রেখে আইপিএলের জন্য ওই উইন্ডো বেছে নিয়েছে বিসিসিআই। নিলাম অনুষ্ঠানের আগে দেশটির ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বিদেশি ক্রিকেটারদের পাওয়ার ব্যাপারে অন্যান্য দেশে ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছে। যেখানে খেলোয়াড়দের পুরো টুর্নামেন্টের জন্য অনুমতি দেওয়ার বিষয়ে নিশ্চয়তা দিয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। তবে বাংলাদেশ, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা ক্রিকেটারদের অনুমোদন দেবে নির্দিষ্ট সময়ের জন্য।
সে অনুসারে অজি ক্রিকেটারদের মধ্যে প্রায় সবাই ইনজুরিতে না পড়লে আইপিএলের পুরো সময়ের অনুমতি পাচ্ছেন। তবে জশ হ্যাজলউড খেলবেন কেবল মে মাসের প্রথম সপ্তাহে। এর আগে তিনি শেফিল্ড শিল্ডের ফাইনালে ব্যস্ত থাকবেন। যার খেলা হবে ২১ থেকে ২৫ মার্চ। এই ঘরোয়া প্রতিযোগিতা কিংবা আইপিএলের মধ্যে যেকোনো একটি বেছে নেওয়ার সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সামনে।
অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফরম্যাটটিতে ব্যস্ত সূচি রয়েছে ইংল্যান্ডের। সে কারণে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) পুরো সময়ের জন্য ক্রিকেটারদের ছাড়তে রাজি নয়। একই কারণে দেশটির স্পিনার রেহান আহমেদ আইপিএলের নিলাম থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। অন্যদিকে, ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল বাংলাদেশের সঙ্গে টেস্ট ম্যাচ রয়েছে লঙ্কানদের। তবে সাদা পোশাকের ওই লড়াইয়ে লঙ্কানদের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ মহেশ থিকশানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাথিশা পাথিরানা ও দুষ্মন্ত চামিরাদের পুরো আইপিএলের জন্য অনুমতি দিয়েছে লঙ্কান বোর্ড।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















