কমিটিতে নিতে বারণ
আওয়ামী লীগে অনুপ্রবেশকারী দেড় হাজার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩৬ ১ নভেম্বর ২০১৯
আওয়ামী লীগে অনুপ্রবেশকারী রয়েছে প্রায় দেড় হাজার। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ তালিকা তৈরী করেছেন। জানালেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুরে ফ্লাইওভার নির্মাণকাজ দেখতে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলে অনুপ্রবেশকারীদের একটি তালিকা তৈরি করেছেন। তাতে দেড় হাজার জনের নাম রয়েছে। আগামী সম্মেলনের মধ্য দিয়ে এসব অনুপ্রবেশকারী তথা বিতর্কিত ও অপকর্মকারী লোকজন যাতে আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতৃত্বে না আসতে সেজন্য তালিকাটি বিভাগের দায়িত্বপ্রাপ্তদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অনুপ্রবেশকারীদের পরিচয় তুলে ধরে তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িক শক্তি থেকে যারা আসে, চিহ্নিত চাঁদাবাজ, চিহ্নিত মাদক ব্যবসায়ী, চিহ্নিত ভূমি দস্যু, যাদের ইমেজ খারাপ, যাদের রাজনীতি জনগণের কাছে খারাপ - এরাই অনুপ্রবেশকারী।
তিনি বলেন, যারা ভালো মানুষ, শিক্ষিত মানুষ, জনগণের কাছে গ্রহণযোগ্য, তারা দলের নেতৃত্বে আসতে পারে। সাম্প্রদায়িক অপশক্তি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের ‘ক্লিন ইমেজের’ লোকও আওয়ামী লীগে অনুপ্রবেশকারী নয়, তাদেরও আমরা স্বাগত জানাই।
সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের কমিটিতে যাতে বিতর্কিতরা স্থান করে নিতে না পারে, সেজন্য এসব ব্যক্তির তালিকা করেছে আওয়ামী লীগ।
ক্যাসিনো বন্ধের অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন নেতা গ্রেপ্তার হওয়া এবং আরও অনেকের জড়িত থাকার অভিযোগ ওঠার পর দলে অনুপ্রবেশকারী ও বিতর্কিতদের বিতাড়িত করার দাবি ক্ষমতাসীন দলটিতে জোরেশোরে ওঠে।
এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার ‘নিজস্ব কিছু লোকজনের, কাছ থেকে পাওয়া তথ্য ও গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে অনুপ্রবেশকারীদের এ তালিকা করেছেন বলে আগের ওবায়দুল কাদেরই জানিয়েছিলেন।
তিনি বলেন, বিভিন্ন শাখা ও সহযোগী সংগঠনের সম্মেলনে বিতর্কিত ও অনুপ্রবেশকারীরা যেন কমিটিতে আসতে না পারে সেজন্য বিভাগীয় নেতাদেরকে তালিকা দেয়া হয়েছে।
সফিপুর নির্মানাধীন ফ্লাইওভারের কাজ পরিদর্শনের সময় সড়কমন্ত্রীর সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় ওবায়দুল কাদের বলেন, সড়ক-মহাসড়কে শৃঙ্খলা আমাদের বড় সঙ্কট। সড়ক-মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। এটাই আমাদের চ্যালেঞ্জ। সড়ক পরিবহন আইনটাও সেই জন্যই করা হয়েছে। এখন আমরা আঁটঘাট বেঁধেই নেমেছি।
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- রেনেসাঁ মানব মাইকেল এঞ্জেলো
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- দিনে কত কাপ চা পান করা উচিত
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনা নিহত
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- খেলাপি সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- কেউ দ্রুত ঘুমিয়ে পড়েন, আবার কারও দেরি হয়: নেপথ্যে কী
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে ট্রাম্পের কী হবে?
- দিনে কত কাপ চা পান করা উচিত
- ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন, জানা গেল
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- অনন্য রেকর্ডের সামনে মেসি
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- ঘরের ভেতর অলৌকিক ‘জোড়া কবর’










