আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন ও বাদ পড়লেন যারা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:১৬ ১৮ জুন ২০২৩
আফগানিস্তানকে একমাত্র টেস্টে ৫৪৬ রানে হারিয়েছে বাংলাদেশ। ক্রিকেটের অভিজাত সংস্করণে এটিই টাইগারদের সবচেয়ে বড় জয়। আফগানদের বিপক্ষে ইতিহাস গড়া জয়ের দিন ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে ফিরেছেন তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ। আর সবশেষ সিরিজে থাকা মৃত্যুঞ্জয় চৌধুরী, ইয়াসির আলি রাব্বি ও রনি তালুকদার বাদ পড়েছেন।
সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আঙুলে চোট পান দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ফলে তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলেননি তিনি।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র ঢাকা টেস্টেও খেলতে পারেননি সাকিব। তবে সফরকারীদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু সিরিজের প্রথম ওয়ানডেতে তার খেলা নিয়ে সংশয় রয়েছে।
বিসিবির একটি সূত্র এমনটাই জানিয়েছেন। কিন্তু ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠলে প্রথম ওয়ানডে দিয়েও মাঠে ফিরতে পারেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
কোমরের চোটে আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট মিস করেন তামিম ইকবাল। তবে ওয়ানডে দলে ফিরেছেন তিনি। চোটে থাকলেও টেস্ট চলাকালীন তৃতীয় ও চতুর্থ দিন মিরপুরের ইনডোরে লম্বা সময় অনুশীলন করেছেন টাইগার ওয়ানডে ক্যাপ্টেন।
গত মার্চ ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের মাঝপথে দল থেকে বাদ পড়েন আফিফ। পরে প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ১৫ ম্যাচে ৫৫০ রান করেন তিনি। ১১০.৬৬ স্ট্রাইক রেটে ব্যাট করে আবার জায়গা ফেরত পেলেন মিডলঅর্ডার ব্যাটার।
দলের সঙ্গে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল ইয়াসিরকেও। তবে খেলারই সুযোগ পাননি তিনি। আইরিশদের বিপক্ষে গোটা সিরিজে তাকে বসিয়ে রাখা হয়। এবার বাদই পড়ে গেলেন এ হার্ডহিটার।
এছাড়া ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান করে বিকল্প ওপেনারের স্থান পেয়েছেন নাঈম। আবাহনীর হয়ে ১৬ ইনিংসে ৯৩২ রান করেন তিনি। এতে বাদ পড়েছেন রনি।
আগামী ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামে আফগানদের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর হবে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে ম্যাচগুলো। ১৪ ও ১৬ জুলাই সেগুলো অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ও নাইম শেখ।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















