আম বৈদেশিক মুদ্রা অর্জনের বড় উৎস হবে: কৃষিমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জ, ১৩ জুলাই
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৪৬ ১৩ জুলাই ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ক্ষমতায় থাকবেন এবং তাঁর অধীনেই আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য হবে। তারপরও বিএনপি যদি ষড়যন্ত্র করে অসাংবিধানিক সরকারকে ক্ষমতায় আনতে চায়, নির্বাচন বানচাল করতে চায়, তাহলে এদেশের প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা মোকাবেলা করবে। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রশাসনকে সহযোগিতা করবে।
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কেন্দুয়ায় আধুনিক পদ্ধতিতে আম চাষের বাগান পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় কৃষিসচিব ওয়াহিদা আক্তার, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক দেবাশীষ সরকার, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবীর, স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল ওয়াদুদ, সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা প্রশাসক একেএম গালিভ খান, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আব্দুর রাজ্জাক বলেন, আন্দোলন করে, সন্ত্রাস করে বিএনপি নির্বাচনকে ব্যাহত করতে চায়, বানচাল করতে চায়। বিএনপি ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনকেও বানচালের চেষ্টা করেছিল। বিএনপি ২০১৩-১৪ সালে ৩০০ এর বেশি মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। পাকিস্তানি বাহিনীর নির্যাতনের চেয়েও বেশি বর্বরোচিত, পৈশাচিক ও নিষ্ঠুর ছিল এসব নির্যাতন। নির্দলীয় সরকারের দাবিতে এবারও বিএনপি সেরকম ক্ষেত্র তৈরি করতে চাচ্ছে।
তিনি বলেন, বিএনপি বিগত ১৫ বছর ধরেই আন্দোলন করছে। কিন্তু জনগণ সাথে নেই বলে তারা সফল হয় নি। উন্নয়নের কারণে জনগণ শেখ হাসিনার সাথে আছে, আগামী নির্বাচনে জনগণ আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে।
মন্ত্রী বলেন, অচিরেই আম বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম বড় উৎস হবে। দেশে উন্নত পদ্ধতিতে ও উত্তম কৃষি চর্চা মেনে নিরাপদ আম উৎপাদিত হচ্ছে। আমের রপ্তানি এ বছরেই অনেক বেড়েছে। আমাদের রপ্তানি আয় শুধু গার্মেন্টস নির্ভর না থেকে বহুমুখী করতে আমরা চেষ্টা করছি। আম, শাকসবজিসহ বিভিন্ন কৃষিপণ্য রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আমরা আয় করব।
তিনি বলেন, টাটকা আমের পাশাপাশি আম প্রক্রিয়াজাত করে আমের জেলি, পাল্পসহ আম দিয়ে তৈরি বিভিন্ন খাদ্যও রপ্তানি করা হবে। এতেও বৈদেশিক মুদ্রা আয় করা যাবে। আমের জন্য সংরক্ষণাগার নির্মাণ এবং আম চাষিদের জন্য সহজ শর্তে কম সুদে ঋণের ব্যবস্থা করা হবে।
পরে দুপুরে কৃষিমন্ত্রী শিবগঞ্জ উপজেলার কানসাটে আমের কোল্ডস্টোরেজ ও ছত্রজিতপুরে পলিনেট হাউজে বিভিন্ন ফসলের চাষ পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, দেশে ভাতের কোন অভাব নেই। খাদ্যের কোন সংকট নেই, কোন দুর্ভিক্ষ নেই। এখন আমরা আধুনিক কৃষির দিকে যাচ্ছি। আধুনিক প্রযুক্তির পলিনেট হাউজে সারা বছর বিভিন্ন ফসলের চাষ করা হচ্ছে। এই পলিনেট প্রযুক্তি আগামীতে সারা দেশে গ্রামে গ্রামে ছড়িয়ে দেয়া হবে।
একইদিন বিকালে আব্দুর রাজ্জাক চাঁপাইনবাবগঞ্জ শহরে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে আম উৎপাদন, বিপণন ও সংরক্ষণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ










