আমলকি মাল্টা কালোজিরার দামে আগুন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৩২ ২৮ জুন ২০২০
আমলকির কদর সব শ্রেণি পেশার মানুষের কাছে রয়েছে। ফলে এর প্রতি বাড়তি চাহিদা রয়েছে সবার মধ্যেই। মহামারি করোনাভাইরাসের প্রকোপে সেই চাহিদা কয়েকগুণ বেড়ে গেছে। রাজধানীতে আমলকির কেজি ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেকে প্রাকৃতিক উপাদানের দিকে ঝুঁকেছে। এতে বাজারে মধু, কালিজিরা, মাল্টা, কমলা, আদার চাহিদা বেড়ে যাওয়ায় দাম হু হু করে বাড়ছে। আদা-রসুনের দাম স্বাভাবিক অবস্থায় ফিরলেও কালিজিরা, মাল্টা ও মধুর দাম কিছুতেই কমছে না। নতুন করে অস্বাভাবিক মাত্রায় বেড়েছে আমলকীর দাম। ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, মাল্টা-কমলার বাজার এক সপ্তাহ পর কমবে। কালিজিরার বাজারও কমতে শুরু করেছে। আমলকীর মৌসুম না হওয়ায় বাজারে এই ফল নেই বললেই চলে। অতিরিক্ত চাহিদায় ব্যবসায়ীদের সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে ইচ্ছেমত।
রাজধানীর বাদামতলী, মানিকনগর, মালিবাগ, বাড্ডাসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, মানভেদে মাল্টা বিক্রি হচ্ছে ২৬০ থেকে ৩০০ টাকা কেজি দরে। বাদামতলীর পাইকারি বাজারে মাল্টা বিক্রি হচ্ছে মানভেদে ১৮০ থেকে ২০০ টাকা কেজি। একই দামে বিক্রি হচ্ছে কমলা। বিক্রেতারা বলেন, স্বাভাবিক সময়ে মাল্টা সাধারণত ১১০ থেকে ১৩০ টাকা কেজি বিক্রি হয়। কিন্তু এবার আড়তে মাল একেবারেই কম। কিন্তু বিক্রি বেড়েছে তিন গুণ।
বাংলাদেশ ফ্রেশ ফ্রুট ইমপোর্টার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, করোনার কারণে চাহিদা বেড়েছে। আমাদের দেশে মাল্টা-কমলা আসে সাধারণত মিসর, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে। আমাদের প্রচুর মাল এখন সমুদ্রপথে রয়েছে।
এপ্রিল মাসে বাজারে মাল্টার দাম ছিল ১১০ থেকে ১৩০ টাকা কেজি। ওই সময় দাম কেজিতে ৫০ থেকে ৬০ টাকা বাড়ানোর দায়ে বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের জরিমানাও করা হয়। করোনা আসার পর থেকে সবচেয়ে বেশি চাহিদা বেড়েছে কালিজিরার। বিক্রেতারা জানিয়েছেন, স্বাভাবিক সময়ে কালিজিরা ১০০ থেকে ১২০ টাকা কেজি বিক্রি হয়। ফেব্রুয়ারিতেও এই দামেই বিক্রি হয়েছে। কিন্তু করোনার প্রভাব শুরু হওয়ার পর দাম বাড়ায় পাইকাররা। ফলে খুচরা বাজারেও দাম বাড়ে। শেষ পর্যন্ত ৪০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত বিক্রি হয়। এখন দাম কমে এসেছে। খুচরা বাজারে এখন কালিজিরা বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৮০ টাকা কেজি। শ্যামবাজারে পাইকারিতে কালিজিরা বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকা কেজি।
কালিজিরা ছাড়াও করোনায় চাহিদা বাড়ায় দাম বেড়েছে মধুর। মধু বিক্রি হচ্ছে ৭০০ থেকে ১৫০০ টাকা কেজি।
- ২০২৬ বিশ্বকাপে যত রেকর্ড
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- National Development Program Organizes Dissemination Workshop
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’







