আমাদের বিপক্ষে চাপে থাকে ভারত
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫৯ ৯ ফেব্রুয়ারি ২০২৫
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখতে দলের খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন। তার মতে, বাংলাদেশের বিপক্ষে খেলতে নামলে ভারত সাধারণত চাপে থাকে। সঙ্গত কারণেই এ মানসিক সুবিধাটা আমাদের নেয়া উচিত।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সাংবাদিকদের বাশার বলেন, ভারত সবসময়ই ভালো দল। কিন্তু তারা চাপে থাকতে পছন্দ করা দল নয়। আমার মনে হয় বাংলাদেশের বিপক্ষে খেললে ওরা বাড়তি চাপে থাকে। ভারত সবদিক থেকে আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে এবং তাদের দলে বেশ কয়েকজন চ্যাম্পিয়ন খেলোয়াড় আছে-এটা অস্বীকার করা যাবে না। কিন্তু তারা আমাদের বিপক্ষে মাঠে নামলে চাপ অনুভব করে। প্রথম বল থেকেই তাদের চাপে রাখতে পারলে আমরা তাদের হারাতে পারি।
এখন পর্যন্ত আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে মাত্র একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতকে হারানোটা আইসিসির অন্যতম সফল ইভেন্টে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন বাশার। যদিও চ্যাম্পিয়ন হবার দৌঁড়ে এগিয়ে ভারত। তবে বাশার মনে করেন, ওয়ানডেতে আগের চেয়ে ভালো দল বাংলাদেশ।
এখন পর্যন্ত ৪১ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। এর মধ্যে ভারত জিতেছে ৩২টিতে এবং বাংলাদেশের জয় মাত্র ৮টিতে। দুই দলের শেষ পাঁচ ম্যাচে বাংলাদেশ তিনটি এবং ভারত দু’টিতে জিতেছে। বাশার বলেন, বিষয়টা এমন নয় যে, আমরা ভারতকে কখনও হারাইনি। আইসিসি ইভেন্টে আমরা যখন তাদের আগে হারিয়েছিলাম, তখন তারা ভালো দল ছিল। কিন্তু আমি মনে করি এখন আমরা আগের চেয়ে ভালো দল। তাই এমন নয় যে, আমরা তাদের হারাতে পারবো না।
২০১৭ সালে ইংল্যান্ডে মাটিতে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। ভারতের কাছে হেরে ফাইনালে খেলার সেরা সুযোগ হাতছাড়া করে টাইগাররা। বাশার জানান, বাংলাদেশ দলের এখন লক্ষ্য হওয়া উচিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলা। তিনি বলেন, বিশ্বকাপে আমাদের রেকর্ড তেমন ভালো নয়। তবে আমরা এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছি। আমি মনে করি এবার আমাদের ফাইনালে ওঠার লক্ষ্য থাকা উচিত।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে টাইগাররা। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দু’টি ম্যাচই রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।
- মহাসড়কেই শেষ পরিবারের সব স্বপ্ন, পাশাপাশি ৪ কবর
- স্বামীরা আসলে কী চায়? সম্পর্ক ভালো রাখতে জানুন ৫ বিষয়
- বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি
- ৩০ হাজার টন তেল নিয়ে জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে
- নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন বালেন্দ্র
- ঈদের ছুটি কাটিয়ে ঢাকামুখী মানুষ, ট্রেন-বাসে স্টেশনে উপচেপড়া ভিড়
- হলিউডে হবে না অস্কার আয়োজন
- ‘ধুরন্ধর ২’-র তাণ্ডবে তছনছ সব রেকর্ড
- শিক্ষাপ্রতিষ্ঠানে ১২,৯৫১ প্রধান ও সহকারী প্রধান নিয়োগ দেওয়া হবে
- অতিরিক্ত চিন্তা ঝেড়ে ফেলার ৪ উপায়
- মেয়েকে নিয়ে ফুটবল ম্যাচ দেখলেন প্রধানমন্ত্রী
- হরমুজ দিয়ে নির্বিঘ্নে চলতে পারবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ
- পদ্মায় বাসডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৬
- ইরানের নৌ কমান্ডার তানসিরিসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত
- এসকেএফ ফার্মায় চাকরি, পাবেন নানা সুবিধা
- ঈদ শেষে বাসায় ফিরে যেসব কাজ করবেন না
- সবজি চাষের আনন্দ ভাগ করলেন জয়া
- আর্চারি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
- এবার উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- দেশের নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- ঘুমাতে গেলেই কি মাথায় ঘোরে পুরোনো কথা?
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- সোনার দামে বড় দরপতন কেন?
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভারত সফর বাতিল করলেন শাকিরা
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভক্তদের ঈদ শুভেচ্ছা সাকিব-তাসকিনদের
- প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- এসকেএফ ফার্মায় চাকরি, পাবেন নানা সুবিধা
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- আর্চারি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
- এবার উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
- সবজি চাষের আনন্দ ভাগ করলেন জয়া
- দেশের নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল
















