আর টেস্ট খেলবেন না মুস্তাফিজ!
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:১৪ ২৩ এপ্রিল ২০২২
এখন আর টেস্ট ক্রিকেটে খেলেন না মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টেস্টের চুক্তি থেকে বেরিয়ে এসেছেন তিনি নিজেই। কেন ফিজ আর লাল বলের ক্রিকেটে আগ্রহ পাচ্ছেন না- সে কথা নিজেই জানালেন টাইগার কাটার মাস্টার।
বিসিবি ক্রিকেটারদের সঙ্গে ফরম্যাট ভিত্তিক চুক্তি করার সিদ্ধান্ত নিলে টেস্ট ক্রিকেটের জন্য নিজেকে চুক্তিবদ্ধ করেননি মুস্তাফিজ। আন্তর্জাতিক ক্রিকেট জীবনকে দীর্ঘ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুস্তাফিজ বলেন, ‘টেস্ট ক্রিকেট খেলা নিয়ে নিজের বক্তব্য বোর্ডকে জানাতে চাই। অবশ্যই বোর্ড যদি জানতে চায়।’
টেস্ট ক্রিকেট না খেলার কারণ জানিয়েছেন মুস্তাফিজুর। বাংলাদেশের এই পেসার বলেন, ‘ফিট থাকাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলতে হলে আমাকে ফিট থাকতেই হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ফিট থাকার জন্যই আমার মনে হয়েছে ক্রিকেটের তিনটি ফরম্যাটের মধ্যে বেছে নেয়া উচিত।’
বাঁহাতি এই পেসার আরও বলেন, ‘নিজের পরিসংখ্যান এবং সাফল্য বিচার করেই একদিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টি ক্রিকেটকে বেছে নিয়েছি। এই দুই ফরম্যাটের উপরেই গুরুত্ব দিতে চাইছি। বিশ্বের বহু ক্রিকেটারই তাদের পছন্দের ফরম্যাট বেছে নিয়েছে। নিজেদের ক্রিকেট জীবনকে দীর্ঘ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। তাছাড়া দল কখনও নির্দিষ্ট একজন ক্রিকেটারের উপর নির্ভর করে না।’
২০২১ সালের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলেছেন মুস্তাফিজুর। তারপরেই লাল বলের চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। জিম্বাবুয়ে, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলেননি মুস্তাফিজুর। ভবিষ্যতেও তিনি আর টেস্ট ক্রিকেট খেলতে চান না। এ নিয়ে বিসিবি-র সঙ্গে কথা বলতে চান তিনি।
কাটার মাস্টার বলেন, ‘আমি দেখেছি সিনিয়ররা ফরম্যাট বেছে নেয়ার ব্যাপারে বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা করেছে। আমিও সভাপতির সঙ্গে কথা বলতে চাই। যদিও তিনি গোটা পরিস্থিতি সম্পর্কে ভালোই জানেন। বিসিবি অবশ্য আমাকে কখনও টেস্ট খেলার জন্য চাপ দেয়নি। তাই আমিও লাল বলের ক্রিকেটের জন্য চুক্তিবদ্ধ নই।’
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
















