আর্জেন্টাইন খেলোয়াড় এনে দল ভারি করতে চান মেসি
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৩:২৩ ২৭ ডিসেম্বর ২০২৩
২০১৪ বিশ্বকাপে আলো ছড়িয়েছিলেন, ২০১৮ বিশ্বকাপে ত্রাতা হয়েছিলেন। দুর্দান্ত পারফরম্যান্সের জেরে ডাক পেয়েছিলেন ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডেও। তবে মার্কাস রোহোর ইউরোপ যাত্রাটা খুব বেশি মনে রাখার মতো না। যদিও আর্জেন্টিনার ভক্তদের কাছে রোহো বরাবরই এক আবেগের নাম। সেই রোহোকেই এবার ফোন করেছেন লিওনেল মেসি। ডাক দিয়েছেন ইন্টার মায়ামিতে।
মেজর লিগ সকারের ইন্টার মায়ামিতে নাম লেখানোর পর থেকেই নিজের বন্ধু আর পরিচিতদের দলে পেয়েছেন মেসি। প্রথমে সার্জিও বুসকেটস দলে এসেছেন। পরে যুক্ত হয়েছেন জর্দি আলবা। সবশেষ টেনে আনা হয়েছে প্রিয় বন্ধু লুইস সুয়ারেজকে। গুঞ্জন আছে সার্জি রবার্তো আর ইভান রাকিটিচকেও আনতে চায় ইন্টার মায়ামির মালিকপক্ষ। তবে এই দুজনের তুলনায় আপাতত রোহোর দিকেই বেশি নজর দ্য হর্নেটসদের।
আর্জেন্টাইন ফুটবলের বিশ্বস্ত সাংবাদিক হারমান কাস্তিলোর দেওয়া বার্তা অনুযায়ী, রোহোকে দলে আনতে মেসির পাশাপাশি কোচ জেরার্ডো টাটা মার্টিনো নিজেও দারুণ আগ্রহী। মার্টিনো নিজে আর্জেন্টিনার কোচ ছিলেন। ছিলেন রোহোর কোচও। ৩৩ বছর বয়েসী এই ডিফেন্ডারকে নিজের নতুন দলে আবার পেতে চান তিনি।
তবে খুব সহজেই যে এই ট্রান্সফার হবে, সেটাও বলার অবকাশ নেই। বর্তমানে বোকা জুনিয়র্সের হয়ে খেলছেন রোহো। যেখানে তার চুক্তি আছে ২০২৫ পর্যন্ত। আর ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসও অপেক্ষা করছে এই ডিফেন্ডারের জন্য। শেষ পর্যন্ত রোহোকে দলে টানতে তাই খানিকটা কাঠখড় পোড়াতেই হবে ইন্টার মায়ামিকে।
চলতি মৌসুমে বোকায় রোহো খুব বেশি সময় পাননি। লিগে একটা ম্যাচেও মাঠে নামা হয়নি তার। যদিও কোপা লিবার্তোদেরেস এবং কোপা আর্জেন্টিনায় মোট ১৬ ম্যাচ খেলেছেন এই তারকা। তবে নিজেদের রক্ষণের শক্তি বাড়াতে এই তারকাকে দলে গুরুত্ব দিয়েই চাইছে ইন্টার মায়ামি। গত মৌসুমে মূলত রক্ষণের দূর্বলতায় ভুগতে হয়েছিল তাদের। মার্কাস রোহোকে দলে নিয়ে সেই শূন্যতা দূর করে চায় মায়ামি।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















