আর্জেন্টিনার কাছে ৪ গোল হজম, ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৩১ ২৭ মার্চ ২০২৫
মাঠের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দলের কাছে পাত্তা না পাওয়ার যন্ত্রণা তো আছেই। ভক্ত-সমর্থকদের মনোবেদনাও অনুভব করতে পারছেন মার্কিনিয়োস। আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হওয়ার পর সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করলেন ব্রাজিলের অধিনায়ক।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ সময় বুধবার সকালে আর্জেন্টিনা ৪-১ গোলে হারায় ব্রাজিলকে। এই স্কোরলাইনেও আসলে ম্যাচের প্রকৃত চিত্র বোঝা যাচ্ছে না। আর্জেন্টিনার দাপট ছিল আরও বেশি। মাঠে ব্রাজিলকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। হলুদ জার্সি গায়ে কিছু ফুটবলারের অসহায় ছুটোছুটি চোখে পড়েছে কেবল। এই লড়াইয়ে আদতে ‘লড়াই’ বলে তেমন কিছু ছিলই না।
মাঠের লড়াইয়ে এমন আত্মসমর্পণের পর সমর্থকদের কাছে মাথা নুয়ে বার্তা দিলেন মার্কিনিয়োস। এই মুহূর্তে আর্জেন্টিনার শ্রেষ্ঠত্বও তিনি মেনে নিলেন একরকম। বলেন, এখনও খেলার রেশ রয়ে গেছে, এখনই কথা বলা কঠিন। তবে এটা বিব্রতকর। আজকে আমরা যা করেছি, এটার পুনরাবৃত্তি করা যাবে না।
মার্কিনিয়োস বলেন, ম্যাচের শুরুটাই আমাদের ছিল বাজে। আমরা যা করতে পারি, এর গড়পড়তারও নিচে ছিল তা এবং ওরা তো এমনিতেই আত্মবিশ্বাসে টগবগ করে ছুটছে। ওরা জানে, কীভাবে স্মার্ট ফুটবল খেলতে হয়। সমর্থকদের জন্য খারাপ লাগছে, ক্ষমা প্রার্থনা করছি।
ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র সমালোচনার মধ্যে আছেন অনেক দিন ধরেই। এই ম্যাচে এমন পরাজয়ের পর আবার তার দিকে ছুটে যাচ্ছে সমালোচনার স্রোত। তাকে সরিয়ে দেওয়ার দাবিও উঠছে ব্রাজিলের সংবাদমাধ্যমে। অধিনায়ক মার্কিনিয়োস অবশ্য শুধু কোচকে দায় দিচ্ছেন না। আর্জেন্টিনার পথ ধরেই তারা ঘুরে দাঁড়াতে চান।
তিনি বলেন, এটা স্রেফ কোচের ভুল নয়… ফুটবলারদেরও দায় আছে অনেক। ফুটবলে এমন কোনো রহস্যময় ফর্মুলা নেই যে, কিছু একটা বেছে নিলে তা কাজ করবে। আমাদের সবাইকে আরও ভালো করতে হবে। দায় আমাদের সবারই ভাগাভাগি করতে হবে। সময় ও পরিস্থিতি উপলব্ধি করে মাটিতে পা রাখতে হবে। আমাদের ভাবনা ঠিকঠাক রাখতে হবে। আগে ওদেরও খারাপ সময় ছিল, ওরা তা কাটিয়ে উঠেছে। আমরাও তা করতে পারি।
এই পরাজয়ের পর ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে বাছাইয়ের পয়েন্ট তালিকায় চারে আছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে তিনে আছে উরুগুয়ে, পাঁচে প্যারাগুয়ে। ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে একুয়েডর। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনার বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে এই ম্যাচের আগেই।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















