আল নাসরকে জিতিয়ে মাঠে সেজদা দিলেন রোনালদো
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:১৭ ২৪ মে ২০২৩
সৌদি আরবের আল নাসর ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো টানা দুই ম্যাচে গোল করে দলকে জয় উপহার দিয়েছেন। শেষ ম্যাচের শুরুতে ২-০ গোলে পিছিয়ে থাকলেও, সমতায় ফেরার পর আল-নাসরের জয়সূচক তৃতীয় গোলটি করেন পর্তুগিজ তারকা।
এরপর একটি দৃশ্য সবার নজর কেড়েছে। গোল উদযাপনের সময় সতীর্থদের মাঝখানের ফাঁকা জায়গায় সেজদা দিয়েছেন এই তারকা। ম্যাচে আল শাবাবের বিপক্ষে রোনালদোর দল ৩-২ গোলে জয় পেয়েছে।
মঙ্গলবার (২৩ মে) রাতে সৌদি প্রো লিগের ম্যাচে খেলতে নেমে পিছিয়ে পড়া আল-নাসর দুর্দান্ত কামব্যাকের দৃশ্য উপহার দিয়েছে। দুই গোল হজম করে তারা একে একে তিনটি গোলে নিশ্চিত করেছে জয়।
এদিন আল-শাবাবের ডি-বক্সের মাথা থেকে দূরপাল্লার শটে দারুণ গোল পেয়েছেন রোনালদো। এই জয়ে আল ইত্তিহাদের সঙ্গে আল নাসর শিরোপার লড়াই জমিয়ে তুলেছে।
৫৯তম মিনিটে গুস্তাভোর পাসে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বাঁদিক থেকে ডানে এগিয়ে বক্সের প্রান্ত থেকে দুর্দান্ত ড্রাইভে গোল করেন রোনালদো। ২ গোলে পিছিয়ে থাকার পর তার ওই লক্ষ্যভেদে জিতে যায় আল নাসর।
গোলের পর চিরচেনা ‘সিইইউ’ উদযাপন করেন রোনালদো। এরপর অবাক করা দৃশ্য। সতীর্থরা যখন তাকে ঘিরে ধরে উল্লাস করছিলেন, তখন হঠাৎ সিজদা করে ক্লাবের মুসলমান সতীর্থদের তিনি চমকে দেন। অথচ মাসখানেক আগেও ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফেরার সময় ঊরুসন্ধিতে হাত দিয়ে অশালীন অঙ্গভঙ্গি করেছিলেন রোনালদো।
যার রেশ ধরে তাকে সৌদি আরব থেকে তাড়িয়ে দেয়ারও দাবি উঠেছিল। তবে দর্শকদের মন জয় করতে তারকা ফরোয়ার্ড সেজদা দেয়ার বিষয়টি সবার নজর কেড়েছে।
প্রথমার্ধে লুইজ গুস্তাভোর বক্সের মধ্যে হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় আল শাবাব। গনসালো গুয়াঙ্কো স্পট থেকে অগাস্টিন রোসিকে পরাস্ত করেন। ৪০তম মিনিটে বক্সের প্রান্ত থেকে নিচু কোনাকুনি শটে বাঁ দিক দিয়ে জোড়া গোল পূর্ণ করেন এই আর্জেন্টাইন।
এই জয়ে ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আল নাসর। সমান ম্যাচে ৬৬ পয়েন্টে নিয়ে এখনো শীর্ষস্থান ধরে রেখেছে আল ইত্তিহাদ। শিরোপা জিততে হলে ম্যাচ জয়ের পাশাপাশি ভাগ্যের আশায় থাকতে হবে রোনালদোদের।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















