ইংল্যান্ডকে উড়িয়ে ফাইনালে ভারত
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:২১ ২৮ জুন ২০২৪
দ্বিতীয় সেমিফাইনালে দাপুটে ব্যাটিংয়ের পর আগুন ঝরানো বোলিংয়ে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ভারত। এতে ইংলিশদের ৬৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মা বাহিনী। সেই সুবাদে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে তারা।
বৃহস্পতিবার (২৭ জুন) গায়ানায় টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ইংলিশ অধিনায়ক জস বাটলার। তবে এবারো সুবিধা করতে পারেননি বিরাট কোহলি। ৯ রান করে তিনি বিদায় নেওয়ার পর রিশভ পান্ট সাজঘরে ফেরেন ব্যক্তিগত ৪ রানে।
কিন্তু তৃতীয় উইকেটে হাল ধরেন অধিনায়ক রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। ৮ ওভার পর বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার পর ফের বল মাঠে গড়ায়। ৩৯ বলে ৫৭ রান করে বিদায় নেন অধিনায়ক রোহিত। সূর্যকুমারও হাঁটছিলেন ফিফটির পথে। তবে ৩৬ বলে ৪৭ রান করে বাউন্ডারি লাইনে ধরা পড়েন তিনি।
এরপর এক জোড়া ফ্ল্যাট ছক্কা নিয়ে হাজির হন হার্দিক পান্ডিয়া। টানা দুই ছক্কা হাঁকিয়ে অবশ্য তালুবন্দি হন তিনি। এর আগে তিনি ১২ বলে ২৩ রানের ইনিংসে দলকে দেখান বড় স্কোরের আশা। শিভম ডুবে গোল্ডেন ডাকের শিকার হলে হ্যাটট্রিকের সুযোগ পান ক্রিস জর্ডান। শেষ দিকে একটু খেই হারালেও ভারত অনায়াসেই পেরিয়ে যায় দেড়শ রানের গণ্ডি।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান দাঁড়ায় ভারতের সংগ্রহ। রবীন্দ্র জাদেজা ৯ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। জর্ডান ইংল্যান্ডের হয়ে শিকার করেন ৩ উইকেট।
জবাব দিতে নেমে শুরুটা ভালো করে ইংল্যান্ড। তবে দলীয় ২৬ রানে অধিনায়ক বাটলার ২৩ রান করে বিদায় নিলে বিপর্যয় শুরু হয় তাদের। পরে ফিল সল্ট, জনি বেয়ারস্টো, মঈন আলী ও স্যাম কারান- প্রত্যেকেই সিঙ্গেল ডিজিটে ফেরেন সাজঘরে। তাতে স্কোর বোর্ডে ৫০ রান না উঠতেই ইংলিশরা হারিয়ে ফেলে ৫ উইকেট।
এরপর আর ঘুরে দাঁড়াতে না পারেনি ইংল্যান্ড। টেনেটুনে ১০০ পার করে তারা। শেষ অবধি ১০৩ রানে অলআউট হয় বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে ৬৯ রানের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা।
ভারতের হয়ে অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব শিকার করেন তিনটি করে উইকেট। এছাড়া জোড়া উইকেট তুলে নেন জাসপ্রিত বুমরাহ।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















