ইউক্রেইনকে বিদায় করে শেষ আটে আর্জেন্টিনা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:১৪ ৩১ জুলাই ২০২৪
প্রথমার্ধের সাদামাটা পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধের শুরুতে জালের দেখা পেল আর্জেন্টিনা। মরিয়া চেষ্টা করেও পথ খুঁজে পেল না ইউক্রেইন; বরং শেষ দিকে হজম করল আরেকটি গোল। স্বস্তির জয়ে প্যারিস অলিম্পিকসের ফুটবল ইভেন্টের কোয়ার্টার-ফাইনালে উঠল হাভিয়ের মাসচেরানোর দল।
লিওঁতে মঙ্গলবার ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইউক্রেইনকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। গ্রুপের অন্য ম্যাচে ইরাকের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে মরক্কো। শেষ রাউন্ডের আগে এই গ্রুপের চার দলের পয়েন্ট ছিল সমান ৩ করে; কোয়ার্টার-ফাইনালের টিকেট তাই সবার জন্য ছিল উন্মুক্ত। শঙ্কার মেঘ উড়িয়ে আর্জেন্টিনা ও মরক্কো উঠেছে সেরা আটের মঞ্চে। গ্রুপ পর্ব থেকে ঝরে গেছে ইউক্রেইন ও ইরাক।
নাটকীয়ভাবে মরক্কোর বিপক্ষে হারের পর ইরাকের বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনার সমান ৬ পয়েন্ট হলেও গোল পার্থক্যে এগিয়ে গ্রুপ সেরা হয়েছে মরক্কো। অন্যদিকে ইরাকের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব শুরু করা ইউক্রেইন পরের ম্যাচে জিতেছিল মরক্কোর বিপক্ষে। কিন্তু ইরাকের মতো বিদায়ঘণ্টা বেজেছে তাদেরও।
শুরু থেকে ইউক্রেইনের রক্ষণে চাপ দিতে থাকে অলিম্পিকসের দুইবারের সোনা জয়ী আর্জেন্টিনা। একাদশ মিনিটে হুলিয়ান আলভারেসের শট লক্ষ্যে থাকেনি। এরপর থেকে ইউক্রেন পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না কোনো দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই থিয়াগো আলমাদার একক প্রচেষ্টার গোলে ম্যাচের ‘ডেডলক’ খোলে আর্জেন্টিনা। মাঝমাঠ থেকে বল পায়ে এগিয়ে এসে বক্সের উপরে জায়গা করে নিয়ে ডান পায়ের দৃষ্টিনন্দন জোরাল শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড।৭৪তম মিনিটে সমতার ভালো সুযোগ নষ্ট হয় ইউক্রেইনের। ওলেহ ওচেরেতকোর শট এক ডিফেন্ডারের পায়ে লেগে ব্লকড হয়।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন এচেভেরি। কেভিন হেনোনের শট গোলরক্ষক ঝাঁপিয়ে আটকালেও বল গ্লাভসে জমাতে পারেননি। আলগা বল কোনাকুনি শটে জালে জড়িয়ে দেন এচেভেরি।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















