ইতিহাস গড়ে এশিয়া কাপ জয় শ্রীলঙ্কার
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৪৪ ২৯ জুলাই ২০২৪
‘আন্ডারডগ’ হিসেবে নারী এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে নেমেছিল শ্রীলঙ্কা। তবে শেষ পর্যন্ত এশিয়া কাপের চ্যাম্পিয়ন স্বাগতিকরাই। ইতিহাস গড়ে প্রথমবারের মতো মহাদেশীয় মহাযজ্ঞের শিরোপা ঘরে তুলল লঙ্কানরা। রবিবার (২৮ জুলাই) টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। জবাবে সমান ৮ বল ও উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে স্বাগতিক দল।
রেকর্ড ৭ বারের এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারতের ছুঁড়ে দেওয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে দেখেশুনেই খেলতে থাকেন লঙ্কান দুই ওপেনার বিশমি গুনারত্নে ও চামারি আথাপাথু। তবে দলীয় দুই অঙ্কের কোটা পেরোনোর আগেই প্যাভিলিয়নে ফেরেন গুনারত্নে। রানআউটের ফাঁদে পড়ার আগে ৩ বলে ১ রান করেন এই ওপেনার।
এরপর ব্যাটিংয়ে নেমে অধিনায়ককে যোগ্য সঙ্গ দেন হার্ষিতা সামারাবিক্রমা। তাদের ব্যাটে ভর করেই প্রথমবারের মতো এশিয়া কাপ জয়ের স্বপ্ন বুনে গত আসরের রানার্সআপরা। একপ্রান্তে অধিনায়ক আথাপাথু ঝোড়ো ইনিংস খেলতে থাকলে অন্যপ্রান্তে তার সঙ্গে স্ট্রাইক রোটেট করেন টপ-অর্ডার এই ব্যাটার।
এরপর ৭ চার ও ২ ছক্কায় নিজের ফিফটি পূর্ণ করেন লঙ্কান অধিনায়ক। হাফ-সেঞ্চুরির পর আরও চড়াও হতে গিয়ে ইনিংসের ১২তম ওভারের শেষ বল সাজঘরে ফেরেন আথাপাথু। ফেরার আগে ২ ছক্কা ও ৯ চারে ৪৩ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস সাজান লঙ্কান অধিনায়ক।
অধিনায়ক ফেরার পর কাবিশা দিলহারিকে সঙ্গে নিয়ে দলীয় রানের গতি বাড়াতে থাকেন সামারাবিক্রমা। শেষ পর্যন্ত সামারাবিক্রমার ৬ চার ও ২ ছক্কায় ৫১ বলে ৬৯ রান এবং দিলহারির ১ চার ও ২ ছক্কায় ১৬ বলে ৩০ রানের ক্যামিওতে ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে পাওয়ারপ্লেতে ৪৪ রান তোলেন দুই ভারতীয় ওপেনার শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধানা। তবে দলীয় ৫০ রানের আগেই প্যাভিলিয়নে ফেরেন শেফালি। ফেরার আগে ১৯ বলে ১৬ রান করেন এই ওপেনার।
এরপর ব্যাট হাতে নেমে ক্রিজে থিতু হতে পারেননি হরমনপ্রীত কৌর (১১)। অধিনায়কের দেখানো পথেই ফেরেন উমা সেত্রী (৯)। তবে একপ্রান্ত আগলে রেখে দলীয় স্কোর এগিয়ে নিতে থাকেন স্মৃতি। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩৫ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বাঁহাতি এ ব্যাটার।
অন্যপ্রান্তে স্মৃতিকে দারুণ সঙ্গ দেওয়া জেমিমাহ রদ্রিগেস ইনিংস বড় করতে পারেনি। রান-আউট হয়ে ফেরার আগে ১৬ বলে ২৯ রানের দুর্দান্ত এক ক্যামিও সাজান তিনি। ৪ বল ব্যবধানে ৪৭ বলে ৬০ রান করে বাউন্ডারি লাইনে কাঁটা পড়েন ওপেনার স্মৃতি।
এরপর ব্যাটিংয়ে নেমে রীতিমত তাণ্ডব চালান রিচা ঘোষ। ইনিংসের শেষ ওভারে ফেরার আগে ১৪ বলে ৩০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ডানহাতি এ ব্যাটার। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রানের লড়াকু পুঁজি পায় ভারত। শ্রীলঙ্কার হয়ে কাভিষা দিলহারি দুটি এবং উদেশিকা প্রাবোধানী, সাচিনি নিসানশালা ও চামারি আথাপাত্তু একটি করে উইকেট নেন।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















