উড়তে থাকা যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার এইটে ভারত
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৪০ ১৩ জুন ২০২৪
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে রীতিমতো উড়ছিল যুক্তরাষ্ট্র। নিজেদের প্রথম ম্যাচে কানাডাকে হারিয়ে অভিযান শুরু করেছিল তারা। পরের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে বিস্ময় উপহার দেয় মার্কিনিরা। সেই তাদেরই পরাজিত করে পরাজিত করে সুপার এইটে উঠলো ভারত।
টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই আর্শদীপ সিংয়ের শিকার হন শায়ান জাহাঙ্গীর। একই ওভারে অ্যান্ড্রিস গুজকেও সাজঘরের পথ দেখান তিনি। ভারপ্রাপ্ত অধিনায়ক অ্যারন জোন্স চাপের মুখে সুবিধা করতে পারেননি। ১১ রান করতে তাকে খেলতে হয় ২২ বল।
এতে বিপর্যয়ে পড়ে যুক্তরাষ্ট্র। পরে মিডলঅর্ডার ও লোয়ারঅর্ডারের ব্যাটাররা তা সামাল দেন। নিতিশ কুমার ২৭, কোরি অ্যান্ডারসন ১৫, হারমিত সিং ১০ ও শ্যাডলি ভন স্কালকুইক ১১ রান করে লড়াইয়ের পুঁজি এনে দেন।
শেষ পর্যন্ত আর্শদীপের ক্ষুরধার বোলিংয়ের পরও ৮ উইকেট হারিয়ে ১১০ রান তোলে যুক্তরাষ্ট্র। আর্শদীপ এদিন ৪ ওভারে মাত্র ৯ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন। এছাড়া হার্দিক পান্ডিয়া ১৪ রানের খরচায় লাভ করেন ১ উইকেট।
জবাব দিতে নেমে একপর্যায়ে বেশ চাপে পড়ে ভারত। তবে যুক্তরাষ্ট্র তিনবার ওভারের মধ্যবর্তী সময়ে ১ মিনিটের বেশি সময় ক্ষেপণ করায় ৫ রান পেনাল্টি পায় তারা। তাতে ম্যাচ হেলে পড়ে তাদের দিকে।
প্রথম ওভারেই বিরাট কোহলিকে হারায় ভারত। এবার তিনি ফেরেন গোল্ডেন ডাকের শিকার হয়ে। অধিনায়ক রোহিত শর্মাও সুবিধা করতে পারেননি। রিশভ প্যান্ট ২০ বলে ১৮ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। তাতে বিপাকে পড়ে টিম ইন্ডিয়া।
পরে সূর্যকুমার যাদব ও শিভম দুবে দেখেশুনে খেলে দলকে নিয়ে যান জয়ের পথে। ১৬তম ওভার শুরুর আগে ৫ রান পেনাল্টি করা হয় যুক্তরাষ্ট্রকে। এর আগে ৩০ বলে ৩৫ রান প্রয়োজন ছিল ভারতের। ১৭তম ওভারে আসে ১৭ রান। এতে ম্যাচের নিয়ন্ত্রণও চলে আসে ভারতের হাতে।
সূর্যকুমার অর্ধশতক হাঁকিয়ে তরান্বিত করেন দলের জয়। ৪৯ বলে ২টি করে চার-ছক্কায় ৫০ রান করে থাকেন অপরাজিত। এছাড়া ৩৫ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন দুবে। ১৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারত পৌঁছে যায় কাঙ্ক্ষিত লক্ষ্যে। যুক্তরাষ্ট্রের হয়ে সৌরভ নেত্রভালকার শিকার করেন জোড়া উইকেট।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















