এবার ওয়েস্ট ইন্ডিজকে ধরাশায়ী করল স্কটল্যান্ড
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:০৬ ১৭ অক্টোবর ২০২২
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন জায়ান্ট বধে মেতেছেন পুচকেরা। প্রথম দিনে শ্রীলঙ্কাকে ধরাশায়ী করে উৎসবে মাতে নামিবিয়া। সোমবার (১৭ অক্টোবর) ঘটল একই ঘটনা। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ বধ করেছে স্কটল্যাড। ক্যারিবীয়দের ৪২ রানে হারিয়েছে আইসিসির সহযোগী দলটি।
ম্যাচের মাঝপথে হানা দেয়। এর আগে শুরুটা দুর্দান্ত করে স্কটল্যান্ড। পাওয়ার প্লেতে ৫০ ছাড়িয়ে যায় তারা। কিন্তু বৃষ্টির পর ফিরে ব্যাকফুটে চলে যায় স্কটিশরা। তবে জর্জ মুন্সের অপরাজিত ফিফটিতে চড়ে উইন্ডিজের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় স্কটল্যান্ড।
হোবার্টে অনুষ্ঠিত এ ম্যাচে ৫৩ বলে ৬৬ রানের ইনিংস খেলেন ওপেনার মুন্সে। এতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬০ রান করে স্কটিশরা।
জবাব দিতে নেমে পাওয়ার প্লে-তে ২ উইকেটে ৫৩ রান তুলে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। তবে পরে সেই ধারা বজায় রাখতে পারেননি ক্যারিবীয় ব্যাটাররা। আর ৪৯ রান যোগ করতেই হারিয়ে বসে ৭টি উইকেট। ব্যাটারদের যাওয়া-আসার মিছিলে ব্যতিক্রম ছিলেন জেসন হোল্ডার। ৩৩ বলে ৩৮ রান করে লড়াই চালান তিনি। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। পরাজয়ের ব্যবধানই কমিয়েছে তা কেবল।
৯ বল বাকি থাকতেই ১১৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। হেরে যায় ৪২ রানের ব্যবধানে। হোল্ডার ছাড়া দলটির হয়ে কাইল মায়ার্স ২০, ব্রান্ডন কিং ১৭, এভিন লুইস ১৪ রান করেন। ব্যর্থ অধিনায়ক নিকোলাস পুরান আউট হন ২ রান করে। স্কটিশদের হয়ে মাত্র ১২ রানে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল ছিলেন বাঁহাতি স্পিনার মার্ক ওয়াট। এছাড়া ব্রাড হুইল, মাইকেল লিস্ক ২টি করে উইকেট লাভ করেন। তবে ম্যাচসেরা হন অপরাজিত ফিফটি করা মুন্সে।
এর আগে টস জিতে স্কটল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক পুরান। ব্যাটিংয়ে নেমে স্কটল্যান্ডের দুই ওপেনার মুন্সে ও মাইকেল জোন্স দুর্দান্ত সূচনা এনে দেন। এই দুই ব্যাটার পাওয়ার প্লেতে তোলেন ৫৫ রান।
পরের ওভারে জোন্সকে বোল্ড করে সাজঘরে ফেরান ক্যারিবীয় পেসার হোল্ডার। বিদায়ের আগে জোন্স ১৭ বলে ৩ বাউন্ডারিতে ২০ রান করেন। এরপর হোল্ডারের পরের ওভারে ফেরেন ম্যাথিউ ক্রসও (৩)। অধিনায়ক রিচি বেরিংটন হাত খুলে খেলার চেষ্টা করেন। কিন্তু তিনিও ১৪ বলে ১ ছক্কায় ১৬ রান করে আউট হয়ে যান।
ম্যাকলিওড ১৪ বলে ২৩, লিসাক ৪ ও ক্রিস গ্রিভস ১১ বলে অপরাজিত ১৬ রান করেন। এর সঙ্গে মুন্সের ক্যারিয়ারের অষ্টম ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ১৬০ রান করে স্কটল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের হয়ে হোল্ডার ও আলজারি জোসেফ ২টি করে উইকেট পান। এছাড়া ওডিন স্মিথের শিকার ১টি।
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















