এবার পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দিলো ভারত!
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:০৫ ৪ জুন ২০২৩
শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন শাম্মি সিলভা। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আমন্ত্রণে আইপিএলের ফাইনাল দেখতে গিয়েছিলেন তিনি। এরপরই ভোল পাল্টে ফেলেছে শ্রীলঙ্কা!
দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, এখন ঘরের মাঠে পুরোপুরি এশিয়া কাপ আয়োজন করতে চাচ্ছে তারা। এর আগে আঞ্চলিক টুর্নামেন্টটি আয়োজনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হাইব্রিড মডেলে ‘সম্মতি’ জানিয়েছিল তারা।
সে অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপের তিনটি বা চারটি ম্যাচ আয়োজনে সবুজ সংকেত দিয়েছিল এসএলসি। তবে ভারত সফরের পরই সেই অবস্থান পরিবর্তন করলো তারা।
এতে বেজায় ক্ষেপেছে পাকিস্তান। পাল্টা জবাব হিসেবে শ্রীলঙ্কা সফর বয়কটের হুমকি দিয়েছে তারা। আগামী জুলাইয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে দ্বীপরাষ্ট্রটিতে যাওয়ার কথা রয়েছে বাবর আজমদের।
সেই সফরে তাদের সঙ্গে কয়েকটি ওয়ানডে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা। এভাবে আসছে অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের প্রস্তুতি নিতে চাচ্ছে তারা।
তবে ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজনে বাদ সাধলে শ্রীলঙ্কার প্রস্তাব নাকচ করে দেয়ার হুমকি দিয়েছে পাকিস্তান।
অনেক চিন্তাভাবনার পর হাইব্রিড মডেল উপস্থাপন করেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। তিনি আশা করেছিলেন, পাকিস্তানের প্রস্তাবে সমর্থন বজায় রাখবে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। ভারত ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) অন্যান্য সদস্যদের অনুকূলে আনতে সহায়তা করবে তারা। তবে তাদের সবশেষ অবস্থানে হতাশ হয়েছেন তিনি।
সদ্য সমাপ্ত আইপিএল ফাইনাল দেখতে ভারত সফর করেন বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা বোর্ড কর্তারা। সেখানে বিসিসিআই সচিব জয় শাহ’র সঙ্গে বৈঠক করেন তারা। তাতে এশিয়া কাপ আয়োজন নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
ওই বৈঠকের পরই গুঞ্জন উঠেছে, শেঠির হাইব্রিড মডেল প্রত্যাখ্যান করেছেন জয় ও বিসিসিআই। এখন শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন করতে চান তারা। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান।
কিন্তু নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে দিয়েছে পিসিবি। পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না গেলে ভারতে বিশ্বকাপে অংশগ্রহণ করবে না তারা।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















