এবার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার সমালোচনায় মাতলেন ইব্রাহিমোভিচ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৩৮ ২৭ জানুয়ারি ২০২৩
২০২২ ফিফা বিশ্বকাপ ফাইনালে অবিস্মরণীয় জয়ের পর ফ্রান্সের খেলোয়াড়দের তীব্র কটাক্ষ করেন আর্জেন্টিনার ফুটবলাররা। এ নিয়ে নিয়মিত সমালোচনার শিকার হচ্ছেন লিওনেল মেসিরা। এবার তাদের ধুয়ে দিলেন এসি মিলান স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। ক্রীড়াভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
কাতারে শ্বাসরুদ্ধকর ফাইনালে পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এ নিয়ে দীর্ঘ ৩৬ বছর পর সোনালি ট্রফি জয়ের স্বাদ পায় তারা। পরে ড্রেসিংরুমে উদযাপনের সময় ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পেকে কটাক্ষ করেন মেসিরা। সেই সারির প্রথমে ছিলেন আলবিসেলেস্তে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
বুধবার ফ্রান্স ইন্টারকে দেয়া সাক্ষাৎকারে ইব্রাহিমোভিচ বলেন, বিশ্বকাপ জয়ের পর খুব বাজে আচরণ করেছেন আর্জেন্টাইন ফুটবলাররা। স্বাভাবিকভাবেই তারা চিরস্মরণীয় হয়ে থাকবেন না।
তিনি বলেন, মেসি ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত। আমি নিশ্চিত ছিলাম, আরাধ্য শিরোপাটা জিততে যাচ্ছেন তিনি। তাকে নিয়ে কোনো কথা নেই। মূলত তার দলের অন্যান্য খেলোয়াড়দের ধিক্কার জানানো হচ্ছে।
সুইডিশ কিংবদন্তি বলেন, মেসি সবসময় স্মরণীয় হয়ে থাকবেন। তবে বিশ্বকাপজয়ী এই দলের অন্যরা সম্মান পাবেন না। কারণ, তারা প্রতিপক্ষের সঙ্গে খুবই খারাপ আচরণ করেছে। ওরা খুব মেধাবীও নয়। মেসি ছাড়া তাদের আর কোনো শিরোপা জয়ের সম্ভাবনাও নেই।
এর আগে মার্টিনেজের উদযাপনের তীব্র সমালোচনা করেন ফ্রান্সের সাবেক ফুটবলার প্যাট্রিক ভিয়েরা। এতে হতাশা প্রকাশ করেন তিনি। এ নিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে অভিযোগও করে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)।
শুধু ফ্রান্সকে নিয়ে নয়, কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস ফুটবলার ও কর্মকর্তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইতোমধ্যে বৈশ্বিক টুর্নামেন্টে তাদের সার্বিক আচরণ নিয়ে তদন্তে নেমেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















