এরশাদের অফিস থেকে ৪৩ লাখ টাকা চুরি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:২৫ ৩০ এপ্রিল ২০১৯
রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের কক্ষ থেকে চুরি হয়ে গেল ৪৩ লাখ টাকা।
দলটির দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ জানিয়েছেন, কার্যালয়ের নিচতলায় চেয়ারম্যানের কক্ষের লকার ভেঙে টাকা লুটে নেয়া হয়। তিনি বলেন, অফিস স্টাফদের বেতন দেয়ার জন্য এই টাকা এনে রাখা হয়েছিল।
জাতীয় পার্টির নেতারা জানান, সোমবার রাতের যে কোনো এক সময় চুরির ঘটনাটি ঘটে। সকালে ঘটনাস্থলে যায় পুলিশ। সকাল ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন থানা পুলিশ ও সিআইডির ক্রাইম সিন টিম সদস্যরা।
পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মোশতাক আহমেদ জানিয়েছেন, সেখানে চারজন নিরাপত্তা রক্ষী ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি মঙ্গলবার সকালে চুরির বিষয়টি জানান।
এরশাদের ব্যক্তিগত স্টাফ জাহাঙ্গীর আলমের রুমের দরজা ও সিন্দুকের তালা ভেঙে ওই টাকা চুরি করা হয়। এছাড়া জাতীয় পার্টির মহাসচিবের কক্ষ ও এরশাদের ব্যক্তিগত সহকারি মেজর (অব.) খালেদ আক্তারের কক্ষের তালাও ভাঙা পাওয়া যায়। তবে ওইসব রুম থেকে কোনো কিছু খোয়া যায়নি বলেও জানান তিনি।
ব্যক্তিগত স্টাফ জাহাঙ্গীর আলম এরশাদের অফিসে চাকরি করেন দীর্ঘদিন। সম্প্রতি এরশাদ যে ট্রাস্ট গঠন করেছেন সেখানে রওশন ও জিএম কাদেরকে না রাখলেও জাহাঙ্গীরকে রাখা হয়েছে ট্রাস্টি হিসেবে।
এরশাদের যাবতীয় আয়-ব্যয় তদারক, সামাজিক সেবা খাতের লেনদেন সমন্বয় করেন জাহাঙ্গীর।
সোমবার রাতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওয়াহিদ। তিনি ভবনের মাঝ বরাবর সিঁড়ির গোড়ায় ঘুমিয়ে ছিলেন। সকালে উঠে দেখতে পান তালা ভাঙা। বিষয়টি ফোন করে জানালে অন্যরা এসে পুলিশকে খবর দেন।
তিন তলা বিশিষ্ট ভবন রজনীগন্ধা (এরশাদের রাজনৈতিক কার্যালয়)। এ ভবনে তিন দিক দিয়ে প্রবেশ করার সুযোগ রয়েছে। রাস্তার দিক থেকে ঢুকলে প্রথমেই জাহাঙ্গীরের রুম, এরপর যথাক্রমে (পশ্চিম মুখী) খালেদ আক্তার ও মহাসচিবের রুম। মহাসচিব ও খালেদের রুমের সামনে লম্বা ড্রয়িং রুম।
জাহাঙ্গীর ও মহাসচিবের রুমের পেছন দিয়ে উত্তরে অবস্থিত টয়লেটে যাওয়ার জন্য পায়ে হাঁটার পথ রয়েছে। টয়লেটের সামনে অর্থাৎ ভবনের উত্তর পাশেও দরজা রয়েছে মূল ভবনে প্রবেশ করার জন্য। দ্বিতীয় তলায় এরশাদের কক্ষ। তার সামনে রয়েছে ভিআইপি হল রুম।
তৃতীয় তলায় প্রেস উইং ও একটি বড় হল রুম। এর পাশাপাশি দেড় তলাতে ছোট্ট একটি রুম রয়েছে। সেখানে অফিস স্টাফদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে। এখানে থাকেন কম্পিউটার অপারেটর রিপন। ঘটনার রাতেও তিনি ছিলেন। পেছনের দিকে গণটয়লেটের সামনে একটি কক্ষে থাকেন নিরাপত্তা কর্মীরা। নিরাপত্তা কর্মী ফেরদৌস সেই কক্ষে ঘুমিয়ে ছিলেন।
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
















