এশিয়া কাপ: সুপার ফোরে ভারতের বিপক্ষে প্রতিশোধের মিশনে পাকিস্তান
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১১ ৩ সেপ্টেম্বর ২০২২
চলমান এশিয়া কাপের ‘এ’ গ্রুপে থাকায় আসরের শুরুতেই দেখা হয়েছিল ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের। গ্রুপের অন্য দল হংকংকে বিদায় করে ওই গ্রুপ থেকে সুপার নিশ্চিত করে ভারত ও পাকিস্তান। রোববার (৪ সেপ্টেম্বর) সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আবারও মুখোমুখি হচ্ছে তারা। পাকিস্তানের জন্য ম্যাচটি প্রতিশোধের। কারণ, গ্রুপপর্বে ভারতের কাছে ৫ উইকেটে হেরেছিল তারা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মর্যাদার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।
গ্রুপপর্বে টস হেরে প্রথমে বোলিং করতে নেমেছিল ভারত। ১২৮ রানের মধ্যে পাকিস্তানের ৯ উইকেটের পতন ঘটান ভারতের দুই পেসার ভুবেনশ্বর কুমার ও হার্ডিক পান্ডিয়া। তবে শেষ ব্যাটার শাহনাওয়াজ দাহানির ৬ বলে ১৬ রানের ঝড়ো ইনিংসে লড়াকু স্কোর পায় পাকিস্তান। সব উইকেট হারিয়ে ১৪৭ রান করে তারা। ভুবেনশ্বর ৪ ও হার্ডিক ৩ উইকেট নেন।
১৪৮ রানের টার্গেটে শুরুটা খারাপই হয়েছিল ভারতের। শুরুর ধাক্কা সামলে উঠলেও রানের তোলার গতি ধীরলয়ে ছিল টিম ইন্ডিয়ার। তাই শেষ দিকে, আস্কিং রেট ১১ স্পর্শ করে ভারতের। এরপর ব্যাট হাতে ঝড় তুলেন হার্ডিক। ১৭ বলে অপরাজিত ৩৩ রান করে ভারতের জয় নিশ্চিত করেন তিনি।
পাকিস্তানকে হারানোর পর হংকংকে ৪০ রানে হারিয়ে সুপার ফোরে উঠে ভারত। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার ফোরে উঠে পাকিস্তান। প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও আত্মবিশ্বাসে চিড় ধরেনি পাকিস্তানের। হংকংয়ের বিপক্ষে জয়, তেমনই প্রমাণ করে। আর ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে পুরোপুরি প্রস্তুত পাকিস্তান। এবার গ্রুপ পর্বে হারের প্রতিশোধ নিতে মরিয়া তারা।
পাকিস্তানের সহ-অধিনায়ক শাদাব খান বলেন, গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলেছি। ১৪৭ রানের পুঁজি নিয়েও বোলাররা যেভাবে লড়াই করেছে, সেটি প্রশংসনীয়। এবার আর ভারতের বিপক্ষে ম্যাচে পুরনো ভুল করতে চাই না। দলের সবাই জয়ের জন্য মুখিয়ে আছে।
শতভাগ জয় নিয়ে সুপার ফোরে উঠে চনমনে ভারতও। পাকিস্তানের বিপক্ষে আবারও জয়ের ব্যাপারে আশাবাদী তারা। ভারতের ওপেনার লোকেশ রাহুল বলেন, আমরা জয়ের মধ্যেই আছি। এই ধারাটা অব্যাহত রাখতে চাই। তাই আরও একবার পাকিস্তানকে হারাতে মরিয়া পুরো দল। তবে কাজটি খুবই কঠিন। প্রথম ম্যাচের মতো ব্যাট-বলে পারফরমেন্স করতে পারলে, এবারও জয় পেতে সমস্যা হবে না আমাদের।
২০১২ সালে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিল ভারত ও পাকিস্তান। রাজনৈতিক সমস্যার কারণে দ্বিপক্ষীয় সিরিজ খেলে না দু’দেশের ক্রিকেট বোর্ড। তাই আইসিসির ইভেন্ট বা এশিয়া কাপেই মুখোমুখি হতে হয় দু’দলের। তাই ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। গত সপ্তাহের মতো আরও একবার ভারত-পাকিস্তানের ক্রিকেট যুদ্ধ দেখবে ক্রিকেট ভক্তরা।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১০বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। সেখানে ৮বার জিতেছে ভারত। ২বার জয় পায় পাকিস্তান। আর এশিয়া কাপের মঞ্চে মোট ১৬বার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। তাতে জয়ের পাল্লা ভারী ভারতেরই। ৯বার জয় পায় ভারত এবং ৫বার জিতে পাকিস্তান। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়। ২০১৬ সালের এশিয়া কাপ হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। সে আসরে ভারত ৫ উইকেটে হারিয়েছিল পাকিস্তানকে।
পাকিস্তান দল
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হাসান আলি, নাসিম শাহ, শাহনেওয়াজ দাহানি, মোহাম্মদ হাসনাইন ও উসমান কাদির।
ভারত দল
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আর্শদিপ সিং, রবি বিষ্ণই, আভেশ খান, দীপক হুডা ও যুজবেন্দ্র চাহাল।
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ, পাত্র কে?
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
















