এশিয়া কাপ: সেমিফাইনালে কবে, কে, কার প্রতিপক্ষ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:০৭ ২৫ জুলাই ২০২৪
চলতি নারী এশিয়া কাপে ৮ দলের মধ্যে ৪ দলের বিদায় শেষে এখন টিকে আছে ৪টি। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের পর চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে স্বাগতিক শ্রীলঙ্কা। এতে মহাদেশীয় এই মহাযজ্ঞের সেমিফাইনালের লাইনআপও চূড়ান্ত হয়েছে।
আগামী শুক্রবার (২৬ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে প্রথম সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় দ্বিতীয় সেমিফাইনালে লড়বে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এরপর আগামী রোববার (২৮ জুলাই) ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে ১১৪ রানের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল। শ্রীলঙ্কার রাঙ্গিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯১ রানের পাহাড়সমান লক্ষ্য দাড় করায় টাইগ্রেসরা। এদিন ব্যাট হাতে ৮০ রান করেন মুর্শিদা, অধিনায়ক জ্যোতি খেলেন ৬২ রানের অপরাজিত ইনিংস।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে জাহানারা, নাহিদাদের সামনে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি মালয়েশিয়ান নারীরা। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে ৭৭ রানেই থামে দলটির ইনিংস। ফলে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে শেষ চারে উঠেছে টাইগ্রেসরা। অন্যদিকে টানা ৩ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়েই সেমিতে জায়গা করে নিয়েছে স্বাগতিক দল।
এর আগে, ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত ও পাকিস্তান। ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ভারত এবং সমান ম্যাচে ১ পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে সেমিতে উঠে পাকিস্তান।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















