এশিয়া কাপের দলের সঙ্গে যেতে পারলেন না বিজয়-তাসকিন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০৪ ২৩ আগস্ট ২০২২
এশিয়া কাপে অংশ নিতে ইতোমধ্যে দুবাইয়ের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে যেতে পারেননি এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদ। ঢাকা থেকে প্রথমে চট্টগ্রাম বিমানবন্দর। সেখানে ১ ঘণ্টার ট্রানজিট শেষে দুবাইয়ে উড়াল দেবেন টাইগাররা।
তবে ভিসা জটিলতায় এদিন দলের সঙ্গে যাওয়া হলো না বিজয় ও তাসকিনের। সবকিছু ঠিক থাকলে বুধবার (২৪ আগস্ট) দেশ ছাড়বেন তারা।
এশিয়া কাপের দলে শেষ মুহূর্তে যুক্ত হওয়া নাঈম শেখ এরই মধ্যে দুবাই পৌঁছেছেন। সেন্ট লুসিয়াতে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের সঙ্গে সিরিজ শেষ করেই আরব আমিরাতের ফ্লাইট ধরেন তিনি।
আগামী ২৭ আগস্ট ছয় দল নিয়ে মাঠে গড়াবে এশিয়া কাপ। ৩০ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে সাকিব বাহিনী। কিন্তু একের পর এক ইনজুরিতে মাঠে নামার আগেই বিপর্যস্ত লাল সবুজের প্রতিনিধিরা।
সাকিব আল হাসানের কাঁধে নেতৃত্ব দিয়ে প্রথমে ১৩ আগস্ট এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। কিন্তু গত ৯ দিনে ইনজুরিতে পড়ে ও ইনজুরির ধকল কাটিয়ে উঠতে না পারায় সেই তালিকা থেকে বাদ পড়েন একাধিক ক্রিকেটার। ছিটকে পড়েন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান ও পেসার হাসান মাহমুদ।
দলে শেষ মুহূর্তে বদল এসেছে বাংলাদেশ দলের সাপোর্ট স্টাফদের মাঝেও। হেড কোচ রাসেল ডোমিঙ্গোকে টি-টোয়েন্টি ক্রিকেটের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বোর্ড। এশিয়া কাপে তাই হেড কোচ ছাড়াই খেলতে হচ্ছে বাংলাদেশকে। এ টুর্নামেন্টে দলের সঙ্গে থাকবেন নবনিযুক্ত টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।
এশিয়া কাপে বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসাইন, মোসাদ্দেক হোসাইন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসাইন, পারভেজ হোসাইন ইমন, নাঈম শেখ ও তাসকিন আহমেদ।
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















