এশিয়া কাপের সুপার ফোরেও ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের শঙ্কা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২৩ ৬ সেপ্টেম্বর ২০২৩
বৃষ্টির কারণে এশিয়া কাপের গ্রুপ লিগের ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে গিয়েছিল। আগামী রোববার (১০ সেপ্টেম্বর) সুপার ফোরে আবার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সেই মহারণ নিয়েও সংশয় দেখা দিয়েছে।
ভারতীয় শীর্ষস্থানীয় এক সংবাদমাদ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই দিন শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। যদি তেমনটিই হয় তাহলে আবার হতাশ হতে পারেন বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমী।
আগামী রোববার (১০ সেপ্টেম্বর) কলম্বোতে সারা দিন ধরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেদিন ৯০ শতাংশ বৃষ্টি হতে পারে। ইতোমধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। প্রতি ঘণ্টায় ১৫ থেকে ৩০ কিলোমিটার গতিবেগে বাতাস বইতে পারে। পূর্বাভাস সত্যি হলে খেলায় ব্যাঘাত ঘটতে পারে।
কলম্বোতে গ্রুপ পর্বের প্রায় সব ম্যাচেই বৃষ্টি হয়েছে। ফলে ফাইনালসহ সুপার ফোরের ম্যাচগুলো সেখান থেকে অন্যত্র সরিয়ে নেয়ার পরিকল্পনা হয়েছিল। বিকল্প মাঠ হিসেবে হাম্বানটোটায় ম্যাচগুলো সরিয়ে নেয়ার চিন্তাভাবনা করা হয়েছিল। পাল্লেকেলে ও ডাম্বুলা নিয়েও আলোচনা হয়। তবে তা নিয়ে আপত্তি জানায় টুর্নামেন্ট সম্প্রচারকারী চ্যানেল কর্তৃপক্ষ।
সর্বোপরি, অন্যত্র ম্যাচ সরানোর ক্ষেত্রে আপত্তি ছিল সম্প্রচারকারী সংস্থার। কারণ, তেমনটি হলে সব কর্মী এবং ক্যামেরাসহ যন্ত্রপাতি নতুন ভেন্যুতে নিয়ে যেতে হতো তাদের। যা সময়সাপেক্ষ ব্যাপার। শেষ পর্যন্ত ম্যাচ সরানোর সিদ্ধান্ত থেকে সরে আসে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। কলম্বোতেই ফাইনালসহ সুপার ফোরের ৪টি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় ভারত। শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহর পেস দাপটে ভারতীয় টপঅর্ডার ভেঙে পড়ে। রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার ফ্লপ হন।
পরে বুক চিতিয়ে লড়েন ঈশান কিশান ও হার্দিক পান্ডিয়া। ঈশান ৮২ ও হার্দিক ৮৭ রান করেন। এতে ৪৮.১ ওভারে ২৬৬ রানে অলআউট হয় ভারত। এতে লড়াইয়ের পুঁজি পায় টিম ইন্ডিয়া। রোহিতদের ইনিংসের পরই প্রবল বৃষ্টি শুরু হয়। পরে আর খেলা শুরু করা যায়নি।
ভারত-নেপাল ম্যাচেও তা থাবা বসায়। কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্পন্ন করা যায়। যেখানে ডাকওয়ার্ত-লুইস পদ্ধতিতে ১০ উইকেটে জেতে টিম ইন্ডিয়। অবশ্য ম্যাচ দুটি হয় পাল্লেকেলেতে।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















