করোনা থেকে মুক্ত থাকুন : ফল-সব্জি পরিস্কার করুন নিয়ম মেনে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:১৩ ১২ এপ্রিল ২০২০
কোভিড-১৯ এর প্রকোপ পাল্টে দিয়েছে আমাদের স্বাভাবিক জীবন-যাপন। প্রায় অবরুদ্ধ বিশ্ব। বাংলাদেশ-ও এর বাইরে নয়। তাই দেশের সবস্তরের মানুষকেই নিতে হচ্ছে বাড়তি সতর্কতা।
এদিকে মারণঘাতি করোনাভাইরাসের বিস্তার বাড়ছে দিনদিন। কী শহর, কী গ্রাম, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। নিজেকে এই মহামারীর হাত থেকে রক্ষা করার জন্য দূরত্ব বজায় রাখতে হচ্ছে সবার কাছ থেকে। সামাজিক দূরত্বের সাথে প্রয়োজনীয় বেশ কিছু বিষয়ের দিকেও এ সময় খেয়াল রাখা খুবই জরুরি। বাজার থেকে কেনা ফল ও শাক - সবজি পরিষ্কার করতে বিশেষ সতর্কতা ও নিয়ম মেনে।
সাধারণভাবে ফল ও সবজি রান্না ও ব্যবহারের আগে ধুয়ে ব্যবহার করা হয়, যেন এতে উপস্থিত ময়লা ও জীবাণু দূর করা সম্ভব হয়।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে খাদ্য উপাদান পরিষ্কারে গুরুত্ব দিতে হবে কিছুটা বেশি। সাধারণ ও পুষ্টিসম্পন্ন খাদ্যাভ্যাস চলমান রাখার জন্য ফল ও সবজি নিয়মিত খেতেই হবে। পচনশীল এই খাদ্য উপাদানগুলো সংরক্ষণ করা গেলেও তা লম্বা সময়ের জন্য প্রযোজ্য নয়।
ফ্রেশ ফল ও সবজি নিয়মিতই দরকার হয়। এ সময়ে বাজার থেকে আনা ফল ও সবজির ওপরেও থাকতে পারে অনাহূত করোনাভাইরাসের উপস্থিতি। এ সময়ে ফল ও সবজি পরিষ্কার করতে হবে বিশেষ নিয়ম মেনে।
আগেই হাত ধুয়ে নিতে হবে
করোনাভাইরাস প্রতিরোধে সাবান-পানিতে হাত ধোয়ার প্রয়োজনীয়তা আলাদাভাবে বলার কিছু নেই। এমনকি সবজি ও ফল ধোয়ার আগেও নিশ্চিত হয়ে নিতে হবে হাত পরিষ্কার আছে কিনা। কারণ অপরিষ্কার হাত থেকে খাদ্য উপাদানেও ছড়াতে পারে ভয়াল এই ভাইরাসটি। তাই অন্তত ২০ সেকেন্ড সময় নিয়ে হাত ধুয়ে তবেই ফল ও সবজি পরিষ্কারে হাত দিতে হবে।
প্রবাহমান পানির ব্যবহার
প্রবাহমান পানি অর্থাৎ জোরে পানির ট্যাপ ছেড়ে তার নিচে ফল ও সবজি পরিষ্কার করতে হবে। কোন পাত্রে সীমিত পানি নিয়ে তার ভেতরে খাদ্য উপাদান পরিষ্কার করা হলেও ঠিকভাবে পরিষ্কার না হওয়ার সম্ভাবনা রয়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) জানাচ্ছে, প্রবাহমান পানির নিচে খাদ্য উপাদান পরিষ্কার করা হলে পানির তোড়ের সাথে ময়লা ও জীবাণু ধুয়ে চলে যায়। সেই সাথে হাতের সাহায্যে আলতোভাবে ঘষে পরিষ্কার করতে হবে ফল ও সবজি।
ব্যবহার করা যাবে না সাবান বা ডিটারজেন্ট
FDA থেকে জানানো হচ্ছে, কখনই খাদ্য উপাদান সাবান কিংবা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা যাবে না। এটা শুধু উপযুক্ত বস্তু পরিষ্কারের ক্ষেত্রেই প্রযোজ্য। ফল ও সবজি পরিষ্কারের জন্য প্রবাহমান পানিতে হাতে সাহায্যে আলতোভাবে কচলে পরিষ্কার করতে হবে। সাবান ও ডিটারজেন্ট ফল ও সবজির উপরের অংশকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এতে দ্রুত পচে যাওয়ার সম্ভাবনা থাকে।
প্রয়োজনে ব্যবহার করুন ব্রাশ
সব ফল বা সবজির ক্ষেত্রে ব্রাশ ব্যবহারের প্রয়োজন নেই। তবে মূল জাতীয় (Root) সবজি যেমন আলু, গাজর, আদা প্রভৃতির ক্ষেত্রে সম্পূর্ণভাবে ময়লা দূর করার জন্য এ সময়ে ব্রাশ বা স্পঞ্জ ব্যবহার করা শ্রেয়। এছাড়া শসা কিংবা তরমুজের মতো খাবার, যেগুলোর উপরের খোসা পুরু হয়ে থাকে, সেগুলোও ব্রাশের সাহায্যে আলতোভাবে পরিষ্কার করলে ভালো হয়।
পাতাযুক্ত সবজির জন্য বিশেষ নিয়ম
শাক, লেটুস বা বাধাকপি ধরনের পাতা বিশিষ্ট সবজির জন্য প্রয়োজন হবে বাড়তি সময়। শাক, লেটুস বা বাধাকপি বড় পাত্রে ঘরোয়া তাপমাত্রার পানিতে অন্তত ছয় ঘন্টা ডুবিয়ে রাখতে হবে। এরপর পানি থেকে তুলে ট্যাপের প্রবাহমান পানিতে হাতের সাহায্যে আলতো কচলে পরিষ্কার করে পরিষ্কার কাপড় কিংবা টিস্যুতে শুষ্ক করে নিতে হবে। এরপর সেটা রান্না ও খাওয়ার জন্য নিরাপদ হবে।
এসব স্বাস্থ্যবিধি ও নিয়ম মেনে চললে করোনাভাইরাস সহ সব ধরনের রোগ থেকে দূরে থাকা সহজ হবে পুরো পরিবারের জন্যই।
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ‘বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
















