করোনাভাইরাস: বাড়ি ফেরা সবাইকে সতর্ক থাকতে হবে আরও ১০ দিন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৪৬ ১৬ ফেব্রুয়ারি ২০২০
নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে চীনের উহান থেকে দেশে ফেরা ৩১২ জন দুই সপ্তাহ পর্যবেক্ষণ শেষে বাড়ি ফিরে গেলেও আরও দশ দিন তাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছে সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান, আইইডিসিআর।
রোববার আইইডিসিআরের নিয়মিত সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি বলেন, “৩১২ জনের সবাই সুস্থ আছেন। কোয়ারেন্টিন শেষ করা কারও মধ্যে করোনা ভাইরাসের লক্ষণ বা উপসর্গ ছিল না। তাদের মধ্যে করোনাভাইরাস নেই- এ রকম ছাড়পত্র দেওয়ার পর সবাই বাড়ি ফিরে গেছেন।”
তারপরও ‘অতিরিক্ত সতর্কতা’ হিসেবে তাদের আরও ১০ দিন নজরে রাখা হবে জানিয়ে অধ্যাপক ফ্লোরা বলেন, “তারা যেন জনসমাগম এড়িয়ে চলেন। খুব বেশি প্রয়োজন না হলে তারা যেন বাড়িতে অবস্থান করেন। বাড়ির বাইরে গেলেও মাস্ক ব্যবহার করবেন।”
গতবছরের শেষ দিন চীনের হুবেই প্রদেশের উহান শহরে নতুন ধরনের করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। এ ভাইরাস ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে ২৫ দেশে, মৃত্যু হয়েছে ১৬৬৯ জনের।
গত ১ ফেব্রুয়ারি একটি বিশেষ বিমানে করে ৩১২ জন বাংলাদেশিকে উহান থেকে ফিরিয়ে আনা হয়। তাদের মধ্যে ৩০১ জনকে আশকোনার হজ ক্যাম্পে ‘কোয়ারেন্টিনে’ রাখা হয়। বাকি ১১ জনকে রাখা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে।
দুই সপ্তাহ পর্যবেক্ষণ শেষে শনিবার স্বাস্থ্য পরীক্ষা করে তাদের সবাইকে স্বাজনদের সঙ্গে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
‘অতিরিক্ত সতকর্তা’ হিসেবে তাদের ‘কন্ডিশনাল রিলিজ’ দেওয়া হয়েছে জানিয়ে আইইডিসিআর পরিচালক বলেন, “আগামী দশ দিনের মধ্যে তাদের শরীরে কোনো লক্ষণ বা উপসর্গ দেখা দিলে আইইডিসিআরকে সঙ্গে সঙ্গে জানাতে হবে।”
সেজন্য তাদের যোগাযোগের ফোন নম্বর, ঠিকানাসহ সব তথ্য রেখে দিয়েছে আইইডিসিআর। তারা যে যেখানে থাকবেন, সেখানকার সিভিল সার্জন বা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ করা হবে। আইইডিসিআরের সঙ্গে যোগাযোগের সব নম্বরও তাদের দিয়ে দেওয়া হয়েছে বলে জানান অধ্যাপক ফ্লোরা।
সব মিলিয়ে ২৪ দিন নজরদারির কারণ ব্যাখা করে তিনি বলেন, আইইডিসিআর সবকিছুই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী করছে। ২৪ দিন রাখার বিষয়ে ইউএস সিডিসির একটি গবেষণাপত্রে পরামর্শ পাওয়া গেছে। অতিরিক্ত সতর্কতা হিসেবেই আইইডিসিআর ২৪ দিনের বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে।
“বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডকুমেন্টে লেখা আছে সর্বোচ্চ ১৪ দিন। ১৪ দিন তারা সেখানে অবস্থান করেছে। তাদের মধ্যে কোনো লক্ষণ উপসর্গ ছিল না। বাকি ১০ দিন আমরা অতিরিক্ত সতর্কতা হিসেবে আমরা তাদেরকে নেটওয়ার্কের মধ্যে রেখেছি।”
পুরো কোয়ারেন্টিন কার্যক্রম পরিচালনায় যুক্ত সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আইইডিসিআর পরিচালক বলেন, দেশে এখন পর্যন্ত ৬৫ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মেলেনি।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা









