কার নির্দেশে পরিবর্তন হয় ব্যাটিং অর্ডার, জানালেন সুজন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৩:১১ ১৭ অক্টোবর ২০২৩
চলমান বিশ্বকাপে তিন ম্যাচ খেলে দুটিতেই হেরেছে বাংলাদেশ। যেখানে বড় দায় ব্যাটারদের। তাই স্বাভাবিকভাবেই আলোচনায়-বাংলাদেশ দলের ব্যাটারদের ব্যাটিং পজিশনের রদবদল। এর পুরো দায় চন্ডিকা হাথুরুসিংহে এবং সাকিব আল হাসানকে দিচ্ছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তিন নম্বরে নামেন মেহেদী হাসান মিরাজ। সেই ম্যাচে নাজমুল হোসেন শান্ত নামেন চারে। এই ম্যাচটি জিতে বাংলাদেশ। পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে তিনে নামতে দেখা যায় শান্তকে। সেদিন চার নম্বরে নামেন অধিনায়ক সাকিব নিজেই। আর মিরাজের জায়গা হয় পাঁচ নম্বরে। এই ম্যাচ হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে আবার আগের লাইন-আপে ফিরে যায় বাংলাদেশ। এবার তিনে মিরাজ ও চারে নামেন শান্ত। যদিও পরাজয় এড়াতে পারেনি বাংলাদেশ।
ব্যাটিং অর্ডারে ঘনঘন এমন পরিবর্তনের পক্ষে নন সুজন। বিশেষ করে কোনও পজিশনে বিশেষজ্ঞ কোনও ব্যাটারের পজিশন পরিবর্তন করতে চান না তিনি। যদিও কোচ এবং অধিনায়কের সিদ্ধান্তে বিশ্বাস রাখতে বলছেন সাবেক এই ক্রিকেটার।
সুজন বলেন, 'আমি মনে করি সুনির্দিষ্ট ব্যাটিং পজিশন গুরুত্বপূর্ণ। আমরা কেন বলি বিশেষজ্ঞ? ঠিক না? ওপেনার বিশেষজ্ঞ, তিন নম্বরের বিশেষজ্ঞ এভাবে বলে। মিরাজ কিছু জায়গায় সফল হয়েছে। তবে আমদের ব্যাটিং অর্ডার যেহেতু লম্বা সেটা নিয়ে একটা পরিকল্পনা থাকতে পারে (কোচ ও অধিনায়কের)।'
'তবে আমি মনে করি, শান্ত কখনো বলেনি সে তিন, চার বাঁ পাঁচে খেলবে না। দলের প্রয়োজনে ওকে হয়ত খেলতে হতেও পারে। তবে যেটা প্রশ্ন ছিল, শান্ত গত এক-দেড় বছর ধরে তিনে ব্যাটিং করছে সব ফরম্যাটে। এটা হয়ত তার লে-আউট পজিশন। আমি বিস্মিত হই বা না হই, এটা অধিনায়ক-কোচের সিদ্ধান্ত। আমাদের এটাকেই সঠিক ধরে এগিয়ে যেতে হবে।'-যোগ করেন সুজন।
শুধু টপ অর্ডারে নয়, বাংলাদেশ দলের লোয়ার মিডল অর্ডার নিয়েও উঠেছে প্রশ্ন। তাওহীদ হৃদয়ের সাতে নামা কিংবা মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ব্যাটারের আটে নামা নিয়ে সমালোচনা শুরু হয়েছে এর মাঝেই।
এসবের ব্যাখায় সুজন আরও বলেন, 'ওয়ানডেতে এমন একটা অবস্থা থাকে মাঝেমধ্যে আপনাকে পরিবর্তন আনতে হয়। মিরাজ আর শান্তর যে ব্যাপারটা থাকে আমরা অনেক সময় বাঁহাতি- ডানহাতি চিন্তা করে.. কোচ-অধিনায়ক সেভাবে চিন্তা করছে। অনেক সময় এটা প্রয়োজনীয় না। আর হৃদয়ের ব্যাপারটা হচ্ছে আমরা যেহেতু সাকিবে পাঁচে খেলাচ্ছি, মুশফিককে ছয়ে খেলাচ্ছি, হৃদয় সাতে যাবে এটাই তো স্বাভাবিক।'
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















