কোন দল জিতবে বিশ্বকাপ, জানিয়ে দিলেন বিজ্ঞানীরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:০৮ ১৯ নভেম্বর ২০২২
কাতার বিশ্বকাপ শুরু হচ্ছে রোববার। বেশিরভাগ দেশই পৌঁছে গিয়েছে দোহায়। ব্রাজিলের মতো কিছু দেশের আসা এখনও বাকি। কে প্রতিযোগিতা জিতবে, তা নিয়ে বাজি ধরা, তর্কবিতর্ক শুরু হয়ে গিয়েছে। লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদো ট্রফি জিততে পারবেন কিনা, সেটা নিয়ে যেমন লড়াই হচ্ছে, তেমনই নেইমারের ব্রাজিলকেও দাবিদার মনে করছেন কেউ কেউ।
বিশ্বকাপের আগে তিনটি প্রতিষ্ঠান সম্ভাব্য বিজয়ী বেছে নিয়েছে। সব জায়গাতেই একটি দেশের নাম উঠে এসেছে।কারা সেই দেশ? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং লন্ডনের অ্যালান টুরিং ইনস্টিটিউটের বিচারে নেইমারের ব্রাজিলের হাতেই ১৮ ডিসেম্বর কাপ উঠবে।
দুই সংস্থারই সম্ভাব্য ফাইনালিস্ট হিসেবে বেলজিয়ামকে ধরা হয়েছে। তৃতীয় স্থানে থাকবে আর্জেন্টিনা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছে, সেমিফাইনালে ব্রাজিল হারাবে আর্জেন্টিনাকে।
লন্ডনের অ্যালান টুরিং ইনস্টিটিউটের বিচারে ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ২৫ শতাংশ। বেলজিয়ামের জেতার সম্ভাবনা ১৮.৯ শতাংশ। আর্জেন্টিনার সম্ভাবনা ১৩.২ শতাংশ। এর পরে রয়েছে ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস, ডেনমার্ক, পর্তুগাল ও ক্রোয়েশিয়া।
কীভাবে করা হয়েছে বিশ্লেষণ? সংস্থাটি জানিয়েছে, ২০০২ বিশ্বকাপ থেকে সব দলের ম্যাচের ফলাফল বিশ্লেষণ এবং পারফরম্যান্স বিচার করে গাণিতিক পদ্ধতিতে এই বিশ্লেষণ করা হয়েছে।
গবেষক নিক বার্লো বলেন, ফুটবলে অনেক চমক দেখা যায়। তাই আগে থেকে কোনোভাবেই বলা যায় না কার হাতে ট্রফি উঠতে চলেছে। তবে এই বিশ্লেষণ করে আমরা বেশ মজা পেয়েছি। এখন দেখতে হবে সেটা কতটা মেলে।
আরেকটি সমীক্ষা চালিয়েছে নিয়েলসেনের গ্রেসনোট সংস্থা। তারাও জানিয়েছে, ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন হতে চলেছে ব্রাজিল। তাদের মতে, ব্রাজিলের ট্রফি জেতার সম্ভাবনা ২০ শতাংশ। আর্জেন্টিনার ক্ষেত্রে সম্ভাবনা ১৬ শতাংশ।
যদিও দুই দল নিজেদের গ্রুপের সব ম্যাচ জিতলে সেমিফাইনালেই মুখোমুখি হতে পারে। তবে গ্রেসনোটের দাবি, দু'দলকে ফাইনালে দেখা যাবে। এখন পর্যন্ত কোনও দিন বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হয়নি।
গ্রেসনোটের এই বিশ্লেষণ অবশ্য শেষ চার বছরের পারফরম্যান্সের নিরিখে করা হয়েছে। ব্রাজিল, আর্জেন্টিনার পাশাপাশি নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, বেলজিয়াম, ফ্রান্সের মতো দলকে রাখা হয়েছে।
গ্রেসনোটের দাবি, ইংল্যান্ডের পাশাপাশি ইরান গ্রুপ বি থেকে পরের রাউন্ডে যাবে। এশিয়ার একমাত্র দল হিসেবে পরের রাউন্ডে তারা উঠবে বলে জানিয়েছে তারা।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















