ক্লান্তি দূর করার ৭ প্রাকৃতিক উপায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০২ ২৯ জুলাই ২০২৬
বিকেল গড়িয়ে এলে কি ক্লান্তিতে আপনার শরীরও ঢলে পড়তে চায়? দিনের শেষে ক্লান্তি অস্বাভাবিক নয়। আমাদের শক্তির অনেকটাই ক্ষয় হয়ে যায় সারাদিনের হাজারটা কাজের খাটুনিতে। তাই দ্রুত শক্তি জোগাতে ক্যান্ডি বার, কফির কাপ বা এনার্জি ড্রিংকের দিকে হাত বাড়ানোটাও আপনার জন্য সহজ ও স্বাভাবিক মনে হতে পারে। এ ধরনের খাবারগুলো দ্রুত শক্তি দেয় ঠিকই, কিন্তু পরক্ষণেই আপনার এনার্জি ক্রাশও ঘটায়। যে কারণে আপনি সাময়িক শক্তি অনুভব করলেও দীর্ঘমেয়াদে তা পাবেন না, বরং আরও বেশি ক্লান্ত মনে হবে। চলুন জেনে নেওয়া যাক, ক্লান্তি কাটানোর কিছু প্রাকৃতিক উপায়---
১. সকালের নাস্তা বাদ দেবেন না
যারা প্রতিদিন সকালে নাস্তা করেন তারা এটি এড়িয়ে যাওয়া লোকদের তুলনায় কম ক্লান্তি এবং চাপের সম্মুখীণ। উচ্চ ফাইবারযুক্ত খাবার যেমন গরম ওটস, মিষ্টি রোল বা প্যাস্ট্রির চেয়ে বেশি সময় ধরে আপনাকে শক্তি দিয়ে থাকে। দিনের পরতে পরতে এগুলো আপনাকে ক্ষুধার্ত হওয়া থেকে বাধা দেবে।
২. প্রিয় সুর
গান গাওয়ার অভ্যাস আপনাকে এক ধরনের মানসিক স্বস্তি দিতে পারে। কারণ এটি শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা কমায়। তাই টুকিটাকি কাজের ফাঁকে ফাঁকে আপনার পছন্দের গানটি গুনগুনিয়ে গাইতে পারেন। আপনি যদি কর্মক্ষেত্রে থাকেন এবং আপনার সহকর্মীদের বিভ্রান্ত করতে না চান, তাহলে একটুখানি আড়াল কিংবা অবসর খুঁজে প্রিয় সুর গলায় তুলতে পারেন।
৩. পানি পান করুন
ডিহাইড্রেশন আপনাকে ক্লান্ত করতে পারে। দিনে আট গ্লাস- নিয়ম অনুসরণ করতে হবে না, তবে শরীরকে হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত পানি পান করতে হবে। প্রস্রাবের রঙের দিকে খেয়াল করুন, যদি তা গাঢ় হয় তবে বুঝে নেবেন আপনার শরীরে পানির প্রয়োজন, যদি তাতে আপনি তৃষ্ণার্ত বোধ না-ও করেন। পানির পাশাপাশি পানি রয়েছে এমন ফলমূল ও অন্যান্য খাবার খেতে পারেন।
৪. বাদাম খান
একমুঠো কাঠবাদাম বা চিনাবাদাম খান, যাতে উচ্চ পরিমাণে ম্যাগনেসিয়াম এবং ফোলেট (ফলিক অ্যাসিড) থাকে। এই পুষ্টিগুলো শক্তি এবং কোষ উৎপাদনের জন্য প্রয়োজনীয়। আপনার সিস্টেমে এই পুষ্টির অভাব আপনাকে ক্লান্ত করতে পারে।
৫. দারুচিনি
অনেকে বলে যে এই সুগন্ধি মসলা ক্লান্তি কমাতে পারে। দারুচিনি না থাকলে পুদিনা পাতা নিন। সামান্য পানিতে ফুটিয়ে পান করে নিতে পারেন। এর মিষ্টি সুবাস আপনার ক্লান্তি কাটিয়ে সতেজতা দিতে কাজ করবে। আপনি অনেকটাই চনমনে বোধ করবেন।
৬. রোদে থাকুন
সূর্যালোককে ভিতরে আসতে দিন। গবেষণা পরামর্শ দেয় যে উষ্ণ, পরিষ্কার দিনে মাত্র কয়েক মিনিটের বাইরে হাঁটার অভ্যাস আমাদের মেজাজ, স্মৃতিশক্তি এবং নতুন তথ্য শোষণ করার ক্ষমতা বাড়াতে পারে। এই অভ্যাস আপনার আত্মবিশ্বাসও বাড়াতে পারে। আপনি যদি একদমই বের হতে না পারেন, অন্তত জানালাগুলো খুলে দিন।
৭. বন্ধুদের সঙ্গে আড্ডা দিন
আবেগ আশ্চর্যজনকভাবে সংক্রামক। যারা ক্রমাগত নেতিবাচক এবং হাতশ থাকে তারা আপনার শক্তি কেড়ে পারে, অন্যদিকে যারা সবসময় ইতিবাচক ও হাসিখুশি থাকে তারা আপনাকে সত্যিকারের প্রাণবন্ত করে তুলতে পারে। তাই বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটান, যাদের কাছে গেলে নিজেকে ক্ষুদ্র কিংবা হতাশ মনে হয় না।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















