খেলোয়াড় বেচা-কেনায় শীর্ষে ব্রাজিল
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:০৯ ১৬ ফেব্রুয়ারি ২০২৪
ফুটবলে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল কত-শত রথি-মহারথির জন্ম দিয়েছে তার ইয়ত্তা নেই। দেশটিতে এই খেলাকে অনেকটা ধর্মের সমপর্যায়ের বিবেচনা করা হয়। পাড়া-মহল্লা ও গলিতে-গলিতে তাই ফুটবল নিয়ে কারিকুরি করা মানুষের ভিডিও অনলাইনের কল্যাণে সহজেই দেখা মেলে। ফলে খেলোয়াড় কেনা-বেচায়ও রয়েছে তার ছাপ। খেলোয়াড় ‘আমদানি-রপ্তানি’তে সেলেসাওরা সবার শীর্ষে রয়েছে।
এই তথ্য জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাদের দেওয়া হিসাব অনুসারে— এবার খেলোয়াড় ‘আমদানি-রপ্তানি’তে সবার ওপরে ছিল সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। খেলোয়াড় কেনায় ব্রাজিল এগিয়ে থাকলেও, সবচেয়ে বেশি খরচ করেছে ২০১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স। অন্যদিকে, খেলোয়াড় বিক্রি করে যথারীতি আগের বছরের চেয়ে অনেক বেশি আয় হয়েছে ব্রাজিলের।
ফিফা বলছে, সর্বশেষ শীতকালীন দলবদলে বাইরে থেকে ব্রাজিলে খেলতে গেছেন ৪০৯ জন ফুটবলার। যা ফিফার সদস্যদেশগুলোর মধ্যে সর্বোচ্চ। এসব খেলোয়াড় কিনতে ব্রাজিলকে খরচ করতে হয়েছে ১২ কোটি ২৬ লাখ ডলার। জানুয়ারিতে সবমিলিয়ে ২৪৯ জন খেলোয়াড় বিক্রি করেছে ব্রাজিলিয়ান ক্লাবগুলো। ফুটবলার বিক্রি করে আয়েও সবার ওপরে আছে ক্লাবটি। এই খাত থেকে ব্রাজিলে এসেছে ২৫ কোটি ১২ লাখ ডলার। যা কিনা আগের বছরের দ্বিগুণের বেশি (৯ কোটি ৭৩ লাখ)।
তবে খেলোয়াড়সংখ্যার দিক থেকে সবার ওপরে থাকলেও অর্থের অঙ্কে ব্রাজিলের অবস্থান পঞ্চম। খরচে সবার ওপরে আছে ফ্রান্স। ১১৪ খেলোয়াড় কিনতে দেশটির ক্লাবগুলো খরচ করেছে ২৯ কোটি ১৯ লাখ ডলার। যা কিনা আগের বছরের একই সময়ের তুলনায় ১২১ শতাংশ বেশি। দুইয়ে থাকা পর্তুগাল খেলোয়াড় কিনেছে ২৫২ জন। এতে দেশটির ক্লাবগুলো ৪ কোটি ১৫ লাখ ডলার খরচ করেছে।
খেলোয়াড় কেনায় তিনে আছে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। ২২৬ জন খেলোয়াড় কিনতে দেশটির খরচ ৪ কোটি ১০ লাখ ডলার। তবে আলবিসেলেস্তেরা খেলোয়াড় বিক্রিতে অল্পের জন্য ব্রাজিল টপকাতে পারেনি। লিওনেল মেসিদের দেশ দলবদলে খেলোয়াড় বিক্রি করেছে ২৪৮ জন। আয়ের দিক থেকে অবশ্য তাদের অবস্থান চারে। তারা ১০ কোটি ৯৩ লাখ ডলার আয় করেছে।
সংখ্যার দিক থেকে খেলোয়াড় কেনায় ইংল্যান্ডের অবস্থান চারে। জানুয়ারির দলবদলে তারা কিনেছে ১৭৪ জন ফুটবলার। যদিও খরচে ফ্রান্সের পরই অবস্থান ইংলিশদের। এ খাতে ১৮ কোটি ৪০ লাখ ডলার খরচ করেছে তারা। ইংল্যান্ডের পরের অবস্থান স্পেনের। ১৭১ জন খেলোয়াড় কিনতে ১৪ কোটি ৮৭ লাখ ডলার খরচ করেছে তারা।
উল্লেখ্য, দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর কোপা লিবার্তাদোরেসের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলের ফ্লুমিনেন্স। এমনকি জানুয়ারির দলবদলের দিকে তাকালেও ব্রাজিলিয়ান ক্লাব ফুটবলের রমরমা অবস্থাটা ধরা পড়বে। যার কারণে তাদের খেলোয়াড় কেনার হারটাও অনেক বেশি। তবে আন্তর্জাতিক ফুটবলে সেলেসাওদের বর্তমান অবস্থা তেমন ভালো নয়। বিশ্বকাপ বাছাইপর্বেও তারা তুলনামূলক হারে জিতছে না। শুধু জাতীয় দলই নয়, দেশটির বয়সভিত্তিক দলও বেশ সংগ্রাম করছে। সর্বশেষ দুই অলিম্পিকের চ্যাম্পিয়নরা এবার বাছাইয়ের গণ্ডিই পেরোতে পারেনি।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















