গরমে মাইগ্রেন থেকে বাঁচবেন যেভাবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০৩ ২২ এপ্রিল ২০২৬
গ্রীষ্ম এলেই অনেকের মাথাব্যথা বেড়ে যায়। অনেকে এটিকে সাধারণ সমস্যা মনে করলেও, এর পেছনে থাকতে পারে মাইগ্রেন। এটি এক ধরনের স্নায়বিক জটিলতা। গরমে শরীর নিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে গিয়ে রক্তনালিগুলো প্রসারিত করে, যাকে বলা হয় ভ্যালিডেশন। আর এ কারণেই গরমে মাইগ্রেনপ্রবণ মানুষের মাথা ব্যথা হয়।
এর সঙ্গে যুক্ত হয় আরও কিছু কারণ-
পানিশূন্যতা, তীব্র রোদ, আর ঘুমের ঘাটতি।
গরমে অতিরিক্ত ঘাম ঝরায় শরীর থেকে পানি কমে যায়, ফলে মস্তিষ্কে চাপ তৈরি হয়। আবার দুপুরের কড়া রোদ চোখ ও মস্তিষ্ককে অতিরিক্ত উদ্দীপ্ত করে, ফলে ব্যথা আরও বাড়তে পারে।
সাধারণ মাথাব্যথা নাকি মাইগ্রেন?
মাইগ্রেনকে সাধারণ মাথাব্যথা ভেবে ভুল করা খুবই সাধারণ একটি বিষয়। কিন্তু দুটির মধ্যে পার্থক্য স্পষ্ট। মাইগ্রেনের ব্যথা সাধারণত মাথার একপাশে হয়, ধকধকে ধরনের এবং নড়াচড়ায় বেড়ে যায়। অনেক সময় এর সঙ্গে বমি বমি ভাব বা আলো সহ্য না হওয়ার সমস্যা থাকে। অন্যদিকে, পানিশূন্যতার মাথাব্যথা তুলনামূলক হালকা এবং পানি খেলেই কমে যায়।

খালি পেটে থাকা মাইগ্রেনের ঝুঁকি বাড়ায়।
প্রতিরোধে কী করবেন?
গরমে মাইগ্রেন এড়াতে কিছু সহজ অভ্যাস আপনার দৈনন্দিন জীবনে বড় পরিবর্তন আনতে পারে। প্রতিদিন অন্তত ২.৫ থেকে ৩ লিটার পানি পান করুন। তরমুজের মতো পানি-সমৃদ্ধ ফল খাদ্যতালিকায় রাখুন।
দুপুর ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাইরে যাওয়া এড়িয়ে চলুন। বাইরে বের হলে ছাতা বা সানগ্লাস ব্যবহার করুন। এছাড়া, নিয়মিত খাবার খাওয়া খুব জরুরি। খালি পেটে থাকা মাইগ্রেনের ঝুঁকি বাড়ায়। হালকা ও সহজপাচ্য খাবার বেছে নিন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন,কারণ ভালো ঘুম মাইগ্রেন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ব্যথা শুরু হলে করণীয়
মাইগ্রেন শুরু হলে প্রথমেই ঠান্ডা, অন্ধকার ও শান্ত পরিবেশে বিশ্রাম নিন। পর্যাপ্ত পানি বা ইলেক্ট্রোলাইট পান করুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে, মাইগ্রেনের ক্ষেত্রে শুধু পানি পান করলেই সবসময় উপশম হয় না।
কখন সতর্ক হবেন?
কিছু লক্ষণকে কখনোই হালকাভাবে নেওয়া ঠিক নয়। হঠাৎ তীব্র মাথাব্যথা, জ্বর, ঘাড় শক্ত হয়ে যাওয়া বা বিভ্রান্তি দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।
গরমে মাথাব্যথা বাড়া অস্বাভাবিক নয়, কিন্তু সচেতন থাকলেই এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। একটু যত্ন নিলেই গ্রীষ্মেও থাকা যাবে স্বস্তিতে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















