গরুর দুধ নাকি ছাগলের দুধ, কোনটি ভালো?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:০৮ ১২ নভেম্বর ২০২৫
দুধ বললেই আমরা সাধারণত গরুর দুধকেই বুঝে থাকি।
কিন্তু আপনি জানেন কি?
পৃথিবীর প্রায় ৬৫ শতাংশ মানুষ নিয়মিত ছাগলের দুধ পান করে?
প্রশ্ন হলো- দুটির মধ্যে আসলে পার্থক্য কতটা? কোনটি ভালো?
স্বাদে পার্থক্য কোথায়?
অনেকে মনে করেন ছাগলের দুধে একধরনের তীব্র গন্ধ বা ‘ছাগল ছাগল’ স্বাদ থাকে। আসলে সেটা ভুল ধারণা। সঠিকভাবে যত্ন নেওয়া ছাগল থেকে পাওয়া তাজা দুধের স্বাদ মোলায়েম, হালকা মিষ্টি ও ক্রিমি। বরং নোংরা পরিবেশে বা দেরিতে প্রক্রিয়াকরণ করলে তাতে গন্ধ তৈরি হয়। যারা নিয়মিত ছাগলের দুধ পান করেন, তারা গরুর দুধকে বরং ‘গরুর মতো’ স্বাদের মনে করেন!
গরুর দুধ প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন বি১২-এ ভরপুর।
পুষ্টিগুণে কে এগিয়ে?
পুষ্টিগুণে দুই দুধের পার্থক্য খুব সামান্য। ছাগলের দুধে ক্যালরি ও প্রোটিন কিছুটা বেশি, আর গরুর দুধে বেশি থাকে ফলেট, জিঙ্ক ও ভিটামিন বি ১২। ছাগলের দুধে রয়েছে ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, আয়রন ও ফসফরাসসহ নানা খনিজ উপাদান। এতে থাকা ট্রাইগ্লিসারাইড সহজে শক্তি জোগায় ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে এই পুষ্টিগত পার্থক্য ঋতু, জাত ও খাবারের ওপরও নির্ভর করে। গরুর দুধ প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন বি১২-এ ভরপুর, যা হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে। তবে অনেকের জন্য এটি হজমে কিছুটা ভারী হতে পারে, বিশেষ করে যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে।
সহজ হজম হয় কোনটি?
গরুর দুধ খেলে অনেকের পেটে সমস্যা অথবা গ্যাস হয়। অনেকে আবার অ্যালার্জি অনুভব করেন। এর প্রধান কারণ হলো গরুর দুধে থাকা এআই কেসিন নামের এক ধরনের প্রোটিন, যা অনেকের হজমে সমস্যা তৈরি করে।
অন্যদিকে ছাগলের দুধে থাকে এটু কেসিন, যা তুলনামূলকভাবে সহজে হজম হয়। ছাগলের দুধে ল্যাকটোজও সামান্য কম, আর এর ফ্যাট অণুগুলো ছোট হওয়ায় এটি দ্রুত হজম হয়। তাই যাদের দুধ হজমে সমস্যা, তারা অনেক সময় ছাগলের দুধে স্বস্তি পান।
ছাগলের দুধে ক্যালরি ও প্রোটিন কিছুটা বেশি।
ব্যবহারে পার্থক্য?
আইসক্রিম, দই বা পুডিং সব জায়গাতেই ছাগলের দুধ ব্যবহার করা যায়। তবে ছাগলের দুধে ফ্যাট আলাদা হয়ে উপরে উঠে আসে না বলে মাখন বা ঘি তৈরিতে গরুর দুধই সুবিধাজনক।
দুটিরই পুষ্টিগুণ প্রায় সমান। পার্থক্য মূলত স্বাদ, হজমক্ষমতা ও ব্যক্তিগত পছন্দে। যাদের গরুর দুধে অ্যালার্জি বা হজমে সমস্যা হয়, তাদের জন্য ছাগলের দুধ হতে পারে দারুণ বিকল্প। আর যাদের তেমন সমস্যা নেই, গরুর দুধই সবচেয়ে সহজলভ্য ও সাশ্রয়ী বিকল্প।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী