ঘর থেকে তেলাপোকা তাড়ানোর সহজ উপায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫৮ ১৫ সেপ্টেম্বর ২০২০
সুস্থ থাকতে সবাই নিজেদের পাশাপাশি ঘরবাড়িও পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখেন। কিন্তু এত খেয়াল রাখার পরও কিছু কীটপতঙ্গ চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আর তা যদি তেলাপোকা হয়, তাহলে তো কথাই নেই। রান্নাঘর, বাথরুম, ড্রয়িং রুম, বারান্দা থেকে শোওয়ার ঘর-সর্বত্রই এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এটি শুধু বিরক্তিকরই নয়, নানারকম অসুখের কারণও বটে।
কেননা, তেলাপোকার অবস্থান মূলত নোংরা আবর্জনায়। ফলে রোগজীবাণু বয়ে আনার ক্ষেত্রে একেবারে ওস্তাদ এরা। তেলাপোকা খুবই ক্ষতিকর কীট। এগুলোর সঙ্গে অহি-নকুল সম্পর্ক সুন্দরী নারীদের। এদের ঘর থেকে বের করতে দূর্গার রূপ নেন তারা।
তবু ঘর তেলাপোকা মুক্ত করতে নাজেহাল হয়ে পড়েন নারীরা। এটি মারার যে রাসায়নিক বাজারে পাওয়া যায় তা কাজে দেয় ঠিকই, কিন্তু সেই কীটনাশক সবার শরীরের জন্য ক্ষতিকারক। বিশেষত শিশুর স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত হানিকারক এগুলো। তাই এমন কিছু ঘরোয়া উপায়ের কথা উল্লেখ করা হবে, যা প্রয়োগ করে অনায়াসেই বাড়ি থেকে উপদ্রবটি তাড়ানো যায়। দেখে নেয়া যাক পদ্ধতিগুলো-
# চায়ের কাপে এক কাপ বেকিং সোডা নিন। এর সঙ্গে সমপরিমাণ চিনি মেশান। সেই মিশ্রণটি ঘরের বিভিন্ন কোণায় স্প্রে করেন। এক রাতেই দেখতে পাবেন এর অতুলনীয় ফলাফল। এছাড়া যেকোনও মিষ্টি খাবারের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে রাখুন। খাবারের গন্ধে তারা আসবে এবং খেলেই মরবে।
# তেলাপোকা তাড়াতে এর থেকে ভালো উপাদান আর হয় না। তেজপাতার সঙ্গে কীটপতঙ্গটির দা-কুমড়া সম্পর্ক। কারণ, এর গন্ধ একদম সহ্য করতে পারে না এটি। শুকনো তেজপাতা ভালো করে গুঁড়া করুন। বাড়ির প্রত্যেক কোণায় তা ছড়িয়ে দিন। মাত্র এক সপ্তাহে বাড়ি থেকে গায়েব হয়ে যাবে তেলাপোকা।
# প্রতিদিন ঘর মুছলে পানিতে লেবুর রস মেশান। লেবু মিশ্রিত পানি দিয়ে ঘর মুছুন। এর সাহায্যে অনায়াসে তেলাপোকা দূর হবে। পাশাপাশি অন্যান্য পোকামাকড় তাড়াতেও সক্ষম হবেন।
# তেলাপোকা থেকে মুক্তি পেতে বোরিক পাউডার ব্যবহার করতে পারেন। এ পাউডার মিষ্টি বা কফি গুঁড়া কিংবা চিনির সঙ্গে মিশিয়ে ঘরের চারপাশে ছড়িয়ে দিন। আবার বোরিক পাউডারের সঙ্গে ময়দা মিশ্রিত করেও ছড়িয়ে দিতে পারেন। খাবারের লোভে এ মিশ্রণের সংস্পর্শে এলেই মারা পড়বে এটি।
# গোলমরিচ, পেঁয়াজ ও রসুনের মিশ্রণ তেলাপোকা মারার এবং তাড়ানোর সহজ উপায়। এ তিনটি উপকরণ একসঙ্গে পেস্ট করুন। এবার সেটি এক বাটি পানিতে ভালো করে মিশিয়ে বাড়ির সব জায়গায় স্প্রে করুন, সাফল্য পাবেন।
# একটি পাত্রে পেট্রোলিয়াম জেলি নিন। তাতে আম, আপেল এবং কলার খোসা দিন। এবার ঘরের যেসব জায়গা দিয়ে তেলাপোকা প্রবেশ করে সেসব স্থানে পাত্রটি রাখুন। ফলের গন্ধে তেলাপোকা পাত্রের চারিদিকে এলেই সাবান-পানি ছিটান। এক সপ্তাহের মধ্যে দূর করতে পারবেন সেগুলোকে।
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
















