ঘরোয়া পরিচর্যায় ঠোঁট গোলাপ পাঁপড়ি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:২১ ৩০ সেপ্টেম্বর ২০২০
হাত-পা-কনুই-গোড়ালি এবং মুখের যতটা যত্ন নেয়া হয়, ঠিক ততটা কেয়ার করা হয় না ঠোঁটের। ফলে ঝকঝকে মুখে ফাটা ঠোঁট ভীষণ চোখে বাঁধে। অনেকের সৌন্দর্যই ম্লান হয়ে যায় কালচে ঠোঁটের জন্য। স্বাভাবিকভাবে গোলাপ পাঁপড়ির মতো ঠোঁট পেতে গেলে এর পেছনেও সময় দিতে হবে। সহজ ঘরোয়া কিছু টিপস মেনে চললেই তা সম্ভবপর হবে।
ঠোঁটের যত্ন নিতে আমন্ড অয়েল (Almond oil) এর জুড়ি মেলা ভার। দিনে দুই, তিনবার একফোঁটা করে এ তেল নিয়ে তাতে মাসাজ করুন। হাতেনাতে ফল পাওয়া যাবে।
ঠোঁটের যত্নে এ উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিন। এরপর এয়ারটাইট শিশিতে রেখে দিন-
৫০ গ্রাম মধু
২০ গ্রাম বা ৪ চা-চামচ চিনি
৫ মিলি গোলাপ জল
৫ মিলি ভ্যানিলা এসেন্স
কীভাবে বানাবেন:
সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। প্রতিদিন দিনে একবার ঠোঁটের মরা কোষ তুলতে স্ক্রাবার হিসেবে ব্যবহার করুন।
প্রাকৃতিকভাবে মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখে। চিনি মরা কোষ সরিয়ে ঠোঁটকে করে নরম ও মোলায়েম। এ দুই উপকরণ একসঙ্গে হলে ঠোঁট গোলাপি হবে আপনা থেকেই!
ফাটা ঠোঁট সারাতে
শীত-গ্রীষ্ম-বর্ষা, সারাবছরই অনেকে ফাটা ঠোঁটের সমস্যায় ভোগেন। তাতেই অর্ধেক সৌন্দর্য মাটি। সমাধান চাইলে গলানো মাখন সারারাত ঠোঁটে লাগিয়ে ঘুমান। পর পর ৩-৪ দিন করলেই দেখবেন ঠোঁট চুঁইয়ে গ্ল্যামার ঝরছে। মাখনের বদলে মধুও ব্যবহার করতে পারেন। একই ফল পাবেন। গরম পানীয়ে চুমুক দেয়ার অভ্যাস থাকলে এখনই তা বন্ধ করুন।
কালচে ঠোঁটে গোলাপি আভা
কালচে ঠোঁট কারই বা ভালো লাগে? এ সমস্যায় বিব্রত হলে প্রথমেই প্রতিদিন গাঢ় শেডের লিপস্টিক লাগানো বন্ধ করুন। তা বলে অনুষ্ঠান বাড়িতেও কি ঠোঁট রাঙাবেন না! তা কেন? সাজে পূর্ণতা আনতে অবশ্যই ঠোঁট রঙিন হোক। তবে সারাক্ষণ নয়। সবসময় ঠোঁট লিপস্টিকে ঢাকা থাকলে ত্বক শ্বাস নিতে পারবে না। উপরন্তু তা পরলেই অক্সিজেনের অভাবে ঠোঁট কালচে দেখাবে।
ঠোঁটের কালচে ভাব কমাতে:
৩ চামচ করে নীচে বলা উপকরণ মিশিয়ে বোতলে ভরে রাখুন। রোজ নিয়মিত ব্যবহার করুন-
নারকেল তেল
আমন্ড অয়েল
কীভাবে ব্যবহার করবেন:
লিপ বামের বদলে এ মিশ্রণ সারাদিন বেশ কয়েকবার ব্যবহার করুন।
সেই সঙ্গে ব্যবহার করুন লিপ মাস্ক-
উপকরণ:
২ চা চামচ আমন্ড পেস্ট
১ চা-চামচ আলু কোরা
আধখানা লেবুর রস
১ চা-চামচ ফ্রেশ ক্রিম
কীভাবে ব্যবহার করবেন:
সব উপকরণ ভালো করে মিশিয়ে ঠোঁটের ওপর পেস্টের মতো করে লাগান। ১০ মিনিট রেখে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে ১৫ দিনের মধ্যে হারানো সৌন্দর্য ফিরে পাবেন।
ঠোঁটের কিনারা কালচে হলে
কালচে না হলেও অনেকের ঠোঁটের বর্ডারলাইন বা কিনারা কালচে হয়। এটাও বাঞ্ছনীয় নয়। এ সমস্যা কমাতে সব আগে ঠোঁট কামড়ানো বা জিহ্বা বোলানোর অভ্যাস ত্যাগ করুন। এরপর একটি পাত্রে ঠাণ্ডা দুধের সর নিয়ে ভালো করে ফেটিয়ে ঠোঁটে লাগান। দিনে ৩-৪ বার করলে এক সপ্তাহে কালচে ভাব দূর হবে।
যাদের ঠোঁটের কোণা ফাটে-
ব্যথা-জ্বালায় অস্থির হন তারা। বাড়তি উপদ্রব সৌন্দর্যহানি। দুধের সর আর ঠাণ্ডা পানির সেঁক এ সমস্যার সমাধান। দিনে ২-৩ বার দুধের সর ম্যাসাজ করলে এবং ঠাণ্ডা পানির সেঁক দিলে আরাম পাবেন। সমস্যাও কমবে।
নিয়মিত এ টিপস মানলে আপনি চুপ থাকলেও কথা বলবে, অন্যের নজর কাড়বে আপনার ঠোঁট।
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
















