চ্যাম্পিয়ন হয়েই পিএসজি অধ্যায় শেষ করলেন এমবাপ্পে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৫৯ ২৬ মে ২০২৪
কয়েক মৌসুম ধরে চলা নাটকীয়তার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। তার আগে পিএসজি অধ্যায়ের শেষটাও রাঙিয়েছেন বিশ্বকাপজয়ী এই ফরাসি ফরোয়ার্ড। যদিও এমবাপ্পে ঘোষিত শেষ ম্যাচ আগেই হয়ে গিয়েছিল। গতকাল তাকে রেখেই অলিম্পিক লিওঁ’র বিপক্ষে ফ্রেঞ্চ কাপ ফাইনালের স্কোয়াড সাজায় পিএসজি। পরে ২-১ গোলের জয় শেষে চ্যাম্পিয়ন দলটির সতীর্থরা এমবাপ্পেকে শূন্যে তুলে উদযাপনে মাতেন।
লিলের স্তাদ পিয়েরে-মাউরোয় ফরাসি কাপের ফাইনালে মুখোমুখি হয় দু’দল। যেখানে প্যারিসের ক্লাবটি রেকর্ড ১৫তম বারের মতো ফ্রেঞ্চ কাপের শিরোপা নিশ্চিত করেছে। যা ৭ বছরের পিএসজি ক্যারিয়ারে এমবাপ্পেরও ১৫তম শিরোপা। যদিও চ্যাম্পিয়ন্স লিগ না জেতার আক্ষেপ নিয়েই তিনি ক্লাবটি থেকে বিদায় নিচ্ছেন। ফাইনালে পিএসজির হয়ে গোল করেছেন বার্সেলোনা ছেড়ে স্বদেশি ক্লাবে যাওয়া উসমান দেম্বেলে ও ফ্যাবিয়ান রুইজ।
ফরাসি জায়ান্টদের দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। দেম্বেলে ২২তম মিনিট ও রুইজ গোল করেন ৩৪ মিনিটে। বিরতির পরপরই ঘুরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ জানানোর আভাস দেয় লিওঁ। যদিও সেটি এক গোলের বেশি কিছু এনে দিতে পারেনি। ৫৫ মিনিটে ব্যবধান কমান লিঁওর আইরিশ সেন্টার–ব্যাক জেইক ও’ব্রায়ান। এছাড়া নিকোলাস তালিয়াফিকো ও আলেক্সান্ডার লাকাজেত সমতাসূচক গোলটা প্রায় পেয়েই গিয়েছিলেন। কিন্তু সেটি সম্ভব হয়নি পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার বীরত্বে।
এদিন গোল না পেলেও, মৌসুমজুড়ে পিএসজির সাফল্যের বড় দাবিদার তো এমবাপ্পেই। পিএসজির জার্সিতে সাত বছরের ক্যারিয়ারে ৩০৮ ম্যাচে ক্লাব রেকর্ড ২৫৬ গোল করেন তিনি। ক্লাবটির কিংবদন্তি বলা হলেও হয়তো ভুল হবে না। তার বিদায়ী ম্যাচে স্টেডিয়ামে বসে ম্যাচটি দেখেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এমবাপ্পের সঙ্গে পুরস্কার বিতরণী মঞ্চে তিনি ভালোবাসার আলিঙ্গনও করেছেন।
ফরাসি কাপে চ্যাম্পিয়ন হয়ে, ঘরোয়া ‘ট্রেবল’ জয়ের আনন্দে মৌসুম শেষ করল লুইস এনরিকের দল। ফাইনাল শেষে এমবাপ্পেকে কাঁধে তুলে নিয়ে শূন্যে ভাসিয়ে উদযাপন করেছেন সতীর্থরা। তার দল ছাড়া নিয়ে পিএসজির অভ্যন্তরীণ পরিবেশ কিছুটা উত্তপ্ত থাকলেও, শেষটা রাঙিয়ে যেতে পারলেন এমবাপ্পে। তার পরবর্তী গন্তব্য যে রিয়ালই হতে যাচ্ছে সেটি অনেকটাই অনুমেয়।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল শেষেই হয়তো স্প্যানিশ ক্লাবটি আনুষ্ঠানিক ঘোষণাটি দিয়ে দেবে। ম্যাচ শুরু হওয়ার আগে সংঘর্ষে জড়িয়েছিলেন পিএসজি ও লিওঁ’র ভক্তরা। যেখানে কমপক্ষে ২০ জন আহতের পাশাপাশি আটক হয়েছেন অন্তত ৩০০ জন।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















