জিম-আফ্রোর সর্বোচ্চ উইকেট শিকারি তাসকিন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪৬ ২৭ জুলাই ২০২৩
আন্তর্জাতিক ক্রিকেটে গত কয়েক বছর ধরেই দুর্দান্ত পারফর্ম করছেন তাসকিন আহমেদ। সেই ধারাবাহিকতাই এবার জিম-আফ্রো টি-টেন লিগেও দেখাচ্ছেন প্রথমবার দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাওয়া এই পেসার। দুর্দান্ত বোলিংয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির জায়গা দখল করেছেন টাইগার পেসার।
জিম আফ্রো টি-টেন টুর্নামেন্ট দিয়ে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হয়েছে তাসকিনের। এই টুর্নামেন্টেই আলো কেড়ে নিলেন ডানহাতি পেসার। বুলাওয়ে ব্রেভসের হয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ১১ উইকেট নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ জুলাই) জিম-আফ্রো লিগে নিজেদের বাঁচা-মরার ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন। ২ ওভার বল করে নিয়েছেন তিন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। ম্যাচের প্রথম ওভারেই টিম সাইফার্ট এবং অ্যান্ড্রে ফ্লেচারকে সাজঘরের পথ দেখানোর পর নিজের দ্বিতীয় ওভারে তাসকিন বোল্ড করেন হজরতউল্লাহ জাজাইকে।
এই ম্যাচে ৩ উইকেট নিয়ে তাসকিন পেছনে ফেলেছেন মুশফিকুর রহিমের দল জোবার্গ বাফেলোসের অধিনায়ক মোহাম্মদ হাফিজকে। পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডারের উইকেট ১০টি। তিন এবং চার নম্বরে থাকা টম কারেন এবং টেন্ডাই চাতারার উইকেট ৮টি করে।
বৃহস্পতিবারের ম্যাচে ডারবান কালান্ডার্সের টপ অর্ডারকে একাই ধসিয়ে দেন তাসকিন। দুই ওপেনার এবং তিন নম্বর ব্যাটারকে মাত্র ১৪ রানের মধ্যে সাজঘরে পাঠান তিনি। তবে শুরুতে চাপে পড়লেও আসিফ আলী এবং জর্জ লিন্ডের ব্যাটে শেষমেশ চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে ডারবান। টুর্নামেন্টে টিকে থাকতে বুলাওয়ের দরকার ১০ ওভারে ১০৪ রান। আসিফ করেছেন ৩২ রান আর লিন্ডের ব্যাট থেকে এসেছে ১১ বলে ২৮ রান।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















