জীবনসঙ্গী রাগী? জেনে নিন রাগ সামলানোর কৌশল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৩১ ৬ অক্টোবর ২০২৫
ধম্মপদে বলা আছে-
“রাগকে রাগ দিয়ে জয় করো না; বরং রাগহীনতা দিয়ে জয় করো। কৃপণকে দান দিয়ে জয় করো, মিথ্যাবাদীকে সত্য দিয়ে জয় করো।”
আমরা সবাই কমবেশি জানি-রাগ একটি সম্পর্কের জন্য কতটা ক্ষতিকর হতে পারে। একজন রাগী সঙ্গী আপনার শক্তি শুষে নিতে পারে, আপনাকে ক্লান্ত ও হতাশ করে তুলতে পারে। এতে শুধু মানসিক শান্তিই নয়, সম্পর্কের ভিত্তিটাও নড়বড়ে হয়ে যায়।
রাগী সঙ্গীর রাগ সামলানোর কিছু কার্যকর কৌশল দেওয়া হলো—
উত্তেজনা কমান, আবেগ নিয়ন্ত্রণে রাখুন
রাগী সঙ্গীকে নিয়ন্ত্রণ করতে গেলে তারা আরও রেগে যেতে পারে। তাই রাগের জবাব রাগ দিয়ে না দিয়ে, বরং শান্ত থাকা বুদ্ধিমানের কাজ। আপনি যত শান্ত থাকবেন, তাদের রাগ তত দ্রুত প্রশমিত হবে।
একে বলা হয় ডি-এস্কেলেশন।
আত্মবিশ্বাসী কিন্তু শ্রদ্ধাশীল হন
আত্মবিশ্বাসী বা অ্যাসারটিভ হওয়া মানে জেদি হওয়া নয়। বরং এমনভাবে নিজের মত প্রকাশ করা, যাতে নিজের অনুভূতিও বোঝানো যায় এবং সঙ্গীর অনুভূতিকেও সম্মান দেওয়া হয়। এই আত্মবিশ্বাস সম্পর্কের মধ্যে খোলামেলা ভাব আনে, সঙ্গীকেও দায়িত্ব নিতে উৎসাহিত করে।
গঠনমূলকভাবে যোগাযোগ করুন
অনেক সময় মানুষ রেগে যায়, কারণ তারা ভাবে—তাদের কথা কেউ শুনছে না বা গুরুত্ব দিচ্ছে না। তাই সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শোনা অনেক সমস্যার সমাধান দিতে পারে। তবে এর মানে এই নয় যে সব কথা মেনে নিতে হবে। বরং তার অনুভূতিকে স্বীকৃতি দিন।
যেমন সঙ্গীকে বলা- “তুমি যা বলছ, সেটা কি এই অর্থে?”
এতে সঙ্গী বুঝবে, আপনি সত্যিই তার কথা বুঝতে চাইছেন।
ধৈর্য ও সহানুভূতির অনুশীলন করুন
রাগের নিচে থাকে ভয়, দুঃখ, বা কষ্টের মতো নরম আবেগ। রাগ কেবল একধরনের ঢাল, যা মানুষ নিজেকে রক্ষা করতে ব্যবহার করে। তাই সঙ্গীর প্রতি অভিযোগ না করে সংবেদনশীল হন। ধৈর্যই রাগের প্রতিষেধক। এটি আপনার মনেও শান্তি আনে, সঙ্গীর মনেও প্রশান্তি ফেরায়।
প্রতিটি ঝগড়া লড়াই নয়
সব বিষয়ে তর্ক করতে হবে না। যেমন সেনাবাহিনীর কৌশল হলো—সব যুদ্ধ না জিতে মূল লড়াইটা জেতার চেষ্টা করা।
সম্পর্কেও তাই। ছোটখাটো মতভেদ ছেড়ে দিতে শিখুন। প্রতিটি ব্যাপারে জেতার চেষ্টায় শেষ পর্যন্ত সম্পর্কটাই হারিয়ে যেতে পারে।
নিজের ভূমিকা বুঝুন
সঙ্গীর রাগের সময় আপনি কীভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন, সেটাও গুরুত্বপূর্ণ। ভাবুন, আপনার কোনো আচরণ কি তার রাগ বাড়াচ্ছে?
নিজের ভুল স্বীকার করতে পারলে পরিস্থিতি অনেক সহজ হয়। এতে সঙ্গীও নিজের অংশের দায়িত্ব নিতে আগ্রহী হয়।
শান্ত সময়ে কথা বলুন
রাগের মুহূর্তে কোনো সমস্যা নিয়ে কথা বলার চেষ্টা বৃথা। তখন চিন্তা ও যুক্তি কাজ করে না। বরং অপেক্ষা করুন—যখন দুজনেই শান্ত, তখন বিষয়টা তুলুন। তাতে সমাধানের সম্ভাবনা অনেক বেশি থাকে।
নিয়ন্ত্রণ নয়, প্রভাব তৈরি করুন
কাউকে জোর করে বদলানো যায় না, তবে প্রভাবিত করা যায়। মিষ্টি ব্যবহার, সহানুভূতি ও ইতিবাচক মনোভাব অনেক সময় রাগের চেয়ে শক্তিশালী অস্ত্র।
ইংরেজি প্রবাদে যেমন বলা হয়— “ইউ ক্যান ক্যাচ মোর ফ্লাইস উইদ হানি দ্যান উইদ ভিনেগার”
রাগ কোনো সম্পর্কের শেষ কথা নয়। বরং সেটাকে বোঝা ও সামলানোর মধ্যেই সম্পর্কের পরিণতি লুকিয়ে থাকে। ধৈর্য, শ্রদ্ধা ও বোঝাপড়া- এই তিনটিই পারে সম্পর্ককে সঠিক পথে রাখতে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















