জোড়া গোল করে মায়ামিকে শিরোপা এনে দিলেন মেসি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:১০ ৩ অক্টোবর ২০২৪
অর্জনের ঝুলিতে আরও একটি শিরোপা উঠল মেসির। জোড়া গোল করে ইন্টার মায়ামিকে প্রথম সাপোর্টারস শিল্ড শিরোপা এনে দিলেন আর্জেন্টাইন মহাতারকা। মেসিময় দিনে লোয়ার ডটকম ফিল্ডে মেজর লিগ সকারের (এমএলএস) বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে ইন্টার মায়ামি।
ম্যাচের প্রথমার্ধটা ছিল মায়ামির। আরও সহজ ভাষায় বললে মেসির। ম্যাচের ৪৫ মিনিটে ইন্টার মায়ামিকে এগিয়ে নেন মেসি। এই গোলের পর প্রথমার্ধের যোগ করা সময়ে জোড়া গোল আদায় করে নেন মেসি। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মায়ামি।
তবে দ্বিতীয়ার্ধে নেমেই এক গোল শোধ দেয় কলম্বাস ক্রু। তাতে লড়াইয়ের আভাস মেলে। যদিও খানিক পরই ব্যবধান বাড়িয়ে নেন লুইস সুয়ারেজ। ম্যাচের ৪৮ মিনিটে গোল করেন তিনি। এগিয়ে গেলেও ফের লড়াইয়ের আভাস দেয় কলম্বাস ক্রু। ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন হার্নান্দেজ।
সেই তিনি ৮৪ মিনিটে দলকে সমতায় ফেরাতে পারতেন। সেবারও পেনাল্টিতে গোল করার সুযোগ ছিল তার সামনে। তবে এ দফায় তার শট রুখে দেন মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। আর শেষ পর্যন্ত সেটিই মায়ামির জয়ে বড় ভূমিকা রেখেছে। ৩-২ গোলের জয় নিয়ে শিরোপা নিশ্চিত হয়েছে মায়ামির।
‘সাপোর্টারস শিল্ড’ জেতা মেসির চোখ এখন এমএলএস কাপের দিকে। ম্যাচ শেষে আর্জেন্টাইন মহাতারকা বলছেন, ‘প্রথম উদ্দেশ্য অর্জন হয়েছে, এখন আমাদের সামনে কী আছে তা নিয়ে ভাবতে হবে।’ ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ দল হওয়ায় মায়ামি প্লে অফে ঘরের মাঠে খেলার সুযোগ পেতে যাচ্ছে।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















