ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০৩ ২১ আগস্ট ২০২৬
যুক্তি মেনে ঝগড়া হয় না। আমরা বেশিরভাগ সময়েই ঝগড়া হলে যুক্তিহীন কথা বলে থাকি। স্বাভাবিকভাবেই ঝগড়ার পরের অংশও মধুর হয় না। মনোমালিন্য লেগে থাকে ছায়া হয়ে। যতক্ষণ পর্যন্ত না আবার সবকিছু ঠিক হচ্ছে। আপনি হয়তো এমন কিছু বলেছেন যা বলতে চাননি, সে হয়তো আপনাকে আরও বেশি ভুল বুঝে দূরে সরে থাকছে। এভাবে চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে থাকবে। তাই ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করার জন্য করতে হবে কিছু কাজ-
১. ক্ষমা প্রার্থনা
আমি দুঃখিত তুমি আঘাত পেয়েছো এবং মি দুঃখিত আমি তোমাকে এটি বলেছি- বলার মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। প্রথমটি মনে হতে পারে আপনি তার প্রতিক্রিয়ার জন্য ক্ষমাপ্রার্থী। দ্বিতীয়টি যা ঘটেছে তাতে আপনার অংশের দায়ভার নেয়। সত্যিকারের ক্ষমা চাওয়ার জন্য নাটকীয় বক্তৃতা লাগে না। কখনও কখনও একটি সাধারণ স্বীকৃতি আরও ভালো কাজ করে। যেমন আপনি যদি বলেন যে, আমি রেগে গিয়েছিলাম, কিন্তু আমার তোমার সঙ্গে এমন কথা বলা উচিত হয়নি। তাহলে তার রাগ আর বেশি দূর যেতে পারবে না। তার সব কথা মেনে নেওয়ার কোনো দরকার নেই, তবে নিজের ভুলটুকুর জন্য ক্ষমা প্রার্থনা করুন।
২. সময় নিন
ঝগড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভেতরে অপরাধবোধ কিংবা সবকিছু ঠিক করার তাড়া চলে আসাটা স্বাভাবিক। সেজন্য আপনি তার সঙ্গে জোর করে কথা বলা বা অনবরত টেক্সট করা থেকে বিরত থাকুন। বরং কিছুটা সময় বিরতি নিন। উভয়েই। এটি খুব দরকার। যার যার নিজের ভুল বুঝতে পারার জন্য হলেও উভয়েরই কিছুটা সময় আলাদা ও একা থাকা প্রয়োজন। এতে পরবর্তীতে পরিস্থিতি সামলানো সহজ হবে।
৩. ভুল নিয়ে কথা বলুন
চলো, এভাবে আর কখনো ঝগড়া না করি- সুন্দর শোনাচ্ছে, কিন্তু এটা আসলে কোনো কিছুরই সমাধান করে না। তর্কের নেপথ্যে কী ঘটেছে তা বোঝার চেষ্টা করুন। সে কি আপনাকে উপেক্ষা করে যাচ্ছিল? অথবা তার সেই পুরনো রাগ উসকে দিয়েছিল কেউ? কোনো ছোট ইস্যু কি অনেক বড় হয়ে গেছে কারণ আপনারা কেউই শুনতে পাননি? তাই ঝগড়ার নেপথ্যে কার কতটুকু ভুল সেটুকু খুঁজে বের করুন। নিজের কোনো ভুল বুঝতে পারলে তা সংশোধন করুন।
৪. কথা নয়, কাজ
কথা নয় আসলে, আমাদের কাজের মাধ্যমেই অপরের হৃদয়ে বিশ্বাস সৃষ্টি করা যায়। মুখে মধুর কথা বললেই তা সব সময় সত্যি হয় না। তাই কাজই পারে আপনাকে প্রমাণ করতে। তাই আপনি যে নিজেকে বদলে নিচ্ছেন, সেকথা মুখে না বলে বরং কাজের মাধ্যমে প্রমাণ দিন। যেমন একটুতেই মেজাজ না হারানো। তাকে আগের থেকে আরেকটু বেশি সহ্য করা। এই তো!
৫. যুক্তিকে গোলাবারুদ হিসাবে ব্যবহার করবেন না
আপনি অনেক সুন্দর যুক্তি দিয়ে কথা বলতে পারেন। তার মানে এই নয় যে প্রতিটি ঝগড়ার প্রতিটি পর্বে আপনাকেই জিততে হবে। কখনো কখনো ছেড়ে দিতে জানতে হয়। আপনি যদি তার প্রতিটি কথা ধরে যুক্তিখণ্ডন করতে থাকেন, তবে এমনটা আপনার ক্ষেত্রেও ফিরে আসবে। যে কারণে পরস্পর সঙ্গী না থেকে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন। তাই আপনার যুক্তিকে গোলাবারুদ হিসাবে ব্যবহার করবেন না।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















