টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবসরে যারা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৪৫ ৬ জুলাই ২০২৪
দীর্ঘ ১৭ বছরের আক্ষেপ ঘুচিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। ২০১১ সালে ঘরের মাঠে ওয়ানডে শিরোপা জয়ের পর এবারই প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হলো টিম ইন্ডিয়া। ফাইনালের মঞ্চে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে শিরোপা উল্লাস করে ম্যান ইন ব্লুরা। ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের পর তৃতীয় দল হিসেবে এই কীর্তি অর্জন করেছে রোহিত শর্মার দল।
এদিকে বৈশ্বিক এই মহারণের পরপরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বেশ কয়েকজন আইকনিক ক্রিকেটার। বিশ্বকাপের পরপরই অবসরের ঘোষণা দেন তারা। একনজরে দেখে নেওয়া যাক, সেসব কিংবদন্তিদের তালিকা।
বিরাট কোহলি : ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে হঠাৎ-ই অবসরের ঘোষণা দেন কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি। ফাইনালের মঞ্চে ৭৬ রানের অন্যতম ইনিংস খেলে শিরোপা জয়ের স্বপ্ন-ও বুনেন কিং কোহলি। এজন্য ফাইনাল সেরা হন তিনি। এই ফরম্যাটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক (৪ হাজার ১৮৮ রান) হিসেবেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেন তিনি।
রোহিত শর্মা : টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার আরেক দৃঢ়চেতা রোহিত শর্মাও বিদায় বলেছেন। বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য বিখ্যাত রোহিত বিশ্বমঞ্চে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ী ইনিংস খেলেন। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় বলার আগে কুড়ি ওভারের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করেন ভারতীয় এই অধিনায়ক। এই ফরম্যাটে ৪ হাজার ২৩১ রান নিয়ে সবার ওপরেই আছেন মারকুটে এই ব্যাটার। আর বিশ্বমঞ্চকে বিদায়ের আগে বিশ্বজয়ী অধিনায়ক হিসেবেও নিজেকে দাঁড় করালেন তিনি।
ডেভিড ওয়ার্নার : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের পর অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার-ও এই ফরম্যাটকে বিদায় জানিয়েছেন। বিদায়ের আগে নিজের ব্যাটে ৩ হাজার ২৭৭ রানের ফুলঝুরি ফুটিয়েছেন তিনি। এ ছাড়া ১৯ হাজার রানের উজ্জ্বল এক আন্তর্জাতিক ক্যারিয়ারও সাজিয়েছেন তিনি।
রবীন্দ্র জাদেজা : ভারতীয় এই অলরাউন্ডার বহুমুখী প্রতিভার অধিকারী। বিশ্বকাপ জয়ের পর তিনিও কুড়ি ওভারের ফরম্যাটকে আলবিদা বলেছেন। ৭৪টি টি-টোয়েন্টি ম্যাচের ক্যারিয়ারে ব্যাট হাতে ৫১৫ রানের পাশাপাশি ৫৪ উইকেট শিকার করে ম্যান ইন ব্লুদের টি-টোয়েন্টি ইতিহাসে একটি অমার্জনীয় চিহ্ন রেখে গেলেন জাদেজা।
ট্রেন্ট বোল্ট : বিশ্বকাপের পরপরই ক্যারিয়ারের ইতি টেনেছেন নিউজিল্যান্ডের পেস সেনসেশন ট্রেন্ট বোল্ট। আগুনে বোলিংয়ের জন্য বেশ পরিচিত ছিলেন তিনি। ৬১ ম্যাচে ২১ দশমিক ৪৩ গড়ে ৮৩ উইকেট নিজের ঝুলিতে পুরে এই ফরম্যাটকে বিদায় জানান তিনি।
এ ছাড়া সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নামিবিয়ার ডেভিড উইজ, উগান্ডার ব্রায়ান মাসাবা এবং নেদারল্যান্ডসের সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট এই ফরম্যাটকে বিদায় জানিয়েছেন।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















