টেস্টের সংস্কৃতি আমাদের দেশে কখনও ছিল না, এখনও নেই: সাকিব
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪১ ২৮ জুন ২০২২
লড়াই ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের কাছে সেন্ট লুসিয়া টেস্ট ১০ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। প্রথম টেস্ট ৭ উইকেটে হেরেছিলো টাইগাররা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে হোয়ায়ইটওয়াশ হলো বাংলাদেশ। টেস্ট হারের পেছনে দলের বাজে পারফরমেন্সকে দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
তিনি জানান, টেস্ট ম্যাচ জিততে চাইলে সব জায়গায় উন্নতি করতে হবে। আর টেস্টের সংস্কৃতি আমাদের দেশে কখনও ছিল না, এখনও নেই। উন্নতি করতে হলে, এখানেও নজর দেয়ার আহ্বান তার।
অবিস্মরণীয় জয় দিয়ে এ বছর টেস্টে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে ৮ উইকেটে জয় পেয়ছিলো টাইগাররা। এরপর সাত টেস্টের মধ্যে ছ’টিতে হার, ১টিতে ড্র করে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। প্রথম টেস্টে ৭ ও দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে হার টাইগারদের। ক্যারিবীয়দের কাছে শেষ ম্যাচে হেরে শততম টেস্ট হারের স্বাদ পেলো বাংলাদেশ। টেস্ট ইতিহাসে আর কোন দলের এত কম ম্যাচে হারের সেঞ্চুরির রেকর্ড নেই।
তবে টেস্টে ভালো করতে হলে, সব বিভাগে উন্নতি করতে হবে জানালেন সাকিব। পরের টেস্ট সিরিজের আগে হাতে সময় থাকায় উন্নতির উপায়ও দেখছেন সাকিব।
সেন্ট লুসিয়ার টেস্ট শেষে তিনি বলেন, টেস্ট ম্যাচ জিততে চাইলে সব জায়গায় উন্নতি করতে হবে আমাদের। পরের সিরিজের আগে আমাদের সামনে সময় আছে। এই সময়ে যারা টেস্টে আগ্রহী বা খেলতে চায়, যার যার জায়গা থেকে তারা উন্নতির চেষ্টা করবে। উন্নতি ছাড়া আমাদের ভালো কিছু করার রাস্তা নাই। এছাড়া সেটআপ খেলোয়াড়ও নেই, যারা এসে ভালো করে ফেলবে। যারা আছি, বাইরের দু-চারজন আছে। সবাই মিলে পরিকল্পনা করে এগোতে পারি, তাহলে ভালো করা সম্ভব হবে। আমাদের বেশ কিছু জায়গায় পরিবর্তন আনতে হবে, সেজন্য আমাদের চিন্তাগত পরিবর্তন জরুরি।
পুরো সিরিজে বাংলাদেশের ব্যাটার-বোলাররা আশানুরুপ পারফরমেন্স করতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ১৩৮ রান ছিলো অধিনায়ক সাকিবের। আর সর্বোচ্চ ১০ উইকেট পেসার খালেদ তবে সিরিজ হারের জন্য দলের সতীর্থদের দোষ দিতে রাজি নন সাকিব।
তিনি বলেন, ‘এখানে খেলোয়াড়দের খুব বেশি দোষ দেওয়া ঠিক হবে না। শুধু খেলোয়াড়দের দোষ দিলে হবে না। আমাদের দেশের সিস্টেমটাই এমন। আপনি কবে দেখছেন, বাংলাদেশে ৩০ হাজার দর্শক টেস্ট ম্যাচ দেখছে বা ২৫ হাজার দর্শক মাঠে এসেছে টেস্ট দেখতে?’
টেস্টে উন্নতি না হবার পেছনে সাকিব মনে করেন, দেশে টেস্টের সংস্কৃতি নেই। তিনি বলেন, ইংল্যান্ডের টেস্টের প্রতি ম্যাচে অনেক দর্শক থাকে। টেস্টের সংস্কৃতিটাই আমাদের দেশে ছিল না কখনো, এখনো নেই। টেস্ট সংস্কৃতি নেই বলে যে হবে না, সেটা কিন্তু নয়। এই বিষয়ে পরিবর্তন আনাই আমাদের বড় দায়িত্ব। সবাই মিলে যদি পরিকল্পনা করে আগানো যায়, হয়তো কিছু সম্ভব হবে। নয়তো আসলে খুব বেশি দূর আগানো সম্ভব হবে না। কারণ আমাদের টেস্টের সংস্কৃতিই নেই।
তিনি আরও বলেন, ‘আমরা যে টেস্ট ক্রিকেটকে খুব বেশি মূল্যায়ন করি, তা নয়। হ্যাঁ, হতে পারে আমরা ফল ভালো করিনি, এ কারণে মূল্যায়নও হয়নি। তবে একটার সঙ্গে আরেকটার সম্পর্ক আছে। একটার সঙ্গে আরেকটাকে সম্পৃক্ত করতে হবে। তাহলেই ভালো কিছু সম্ভব।’
টেস্ট সিরিজ শেষে এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি লড়াই নামবে বাংলাদেশ। সীমিত ওভারের সিরিজ নিয়ে আশাবাদি সাকিব। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই অনেক জায়গা আছে উন্নতির। দলগতভাবে খেলতে পারলে আমাদের টি-টোয়েন্টি সিরিজ জেতা সম্ভব। আমাদের যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা চিন্তা করেন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ এই সিরিজ। এরপর এশিয়া কাপ খেলবো, তার পরই বিশ্বকাপ। সেদিক থেকে সময় নেই।’
তিনি আরও বলেন, ওয়েস্ট ইন্ডিজের মতো প্রতিন্দ্বন্দিমূলক দলের সাথে খেলাটা বড় চ্যালেঞ্জ। এখানে ভালো করতে পারলে শ্রীলংকায় এশিয়া কাপে খুব ভালোভাবে কাজে আসবে। আমরা জানি এশিয়া কাপ খুবই কঠিন হবে, যেখানে ভারত-পাকিস্তান (আছে), এমনকি আফগানিস্তান এশিয়ার ভালো একটা দল। শ্রীলংকাও ধারাবাহিকভাবে খুবই ভালো খেলছে। আমাদের অবশ্যই উন্নতির অনেক জায়গা আছে।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















