ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৩৭০, হাসপাতালে ভর্তি ছাড়াল ৯২ হাজার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৩৮ ২৬ নভেম্বর ২০২৫
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের দুইজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৭০ জনে।
এ সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১৫ জন। ফলে এখন পর্যন্ত মোট ৯২ হাজার ২১৭ জন রোগটিতে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১২৬ জন ও ঢাকা দক্ষিণে ১০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বরিশাল বিভাগে ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন, খুলনায় ৩৭ জন, ময়মনসিংহে ৩৪ জন, রাজশাহীতে ২২ জন এবং সিলেট বিভাগে তিনজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ৯২ হাজার ২১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬২ দশমিক ৩০ শতাংশ এবং নারী ৩৭ দশমিক ৬০ শতাংশ।
চলতি বছর বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালেই সর্বোচ্চ ২০ হাজার ৩৮৩ জন রোগী ভর্তি হয়েছেন। তবে একক এলাকা হিসেবে ঢাকা মহানগরের দুই সিটি করপোরেশনে ২৭ হাজার ৬৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গুতে চলতি বছর মোট মারা গেছেন ৩৭০ জন। মৃতদের আঞ্চলিক পরিসংখ্যানে দেখা গেছে, সর্বোচ্চ ১৬৯ জন ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৬২ জন এবং বরিশাল বিভাগে ৪৭ জনের মৃত্যু হয়েছে।
অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২৯ জন, রাজশাহী বিভাগে ২০ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, খুলনা বিভাগে ১২ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট বিভাগে মৃত্যু হয়েছে দুই জনের।
পূর্ববর্তী বছরগুলোর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে মোট এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়; যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
২০১৯ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন এবং মৃত্যুর আনুমানিক সংখ্যা ছিল ৩০০ জনের মতো। ২০২০ সালে করোনা মহামারির কারণে ডেঙ্গুর প্রভাব তুলনামূলক কম ছিল।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি


