দুই সিটি নির্বাচনে কোনো অনিয়ম দেখতে চাই না: সিইসি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৩৫ ২২ জানুয়ারি ২০২০
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ঢাকার দুই সিটি নির্বাচনে কোনো ধরনের অনিয়ম দেখতে চাই না। জনগণ যেন পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে এবং এজেন্টরা যেন কেন্দ্রে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে পারে, সে ব্যবস্থা নিশ্চিত করা হবে।
বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়াম (বেইজমেন্ট-২) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য আমাদের প্রত্যয় রয়েছে, দৃঢ়তা রয়েছে, নিষ্ঠা ও একাগ্রতা রয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার একমাত্র কর্তৃপক্ষ আমরাই। আমাদের নির্দেশে ও ব্যবস্থাপনাতেই বিভিন্ন স্তরের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে তার দায়িত্বটুকু পালন করতে হবে। এটা করা গেলেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
সিইসি বলেন, আমি চাই না নির্বাচনে কোনো রকমের অভিযোগ, অনিয়ম, বা ত্রুটি-বিচ্যুতি নির্বাচন কমিশন পর্যন্ত আসুক। আমি আশা করব, মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন, তারাই যেন যেকোনো অনিয়ম ও ত্রুটি-বিচ্যুতি কঠোরভাবে দমন করেন। ইসিতে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ এলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, প্রায়ই বলা হয়ে থাকে, এজেন্টদের ভোটকেন্দ্রে যেতে দেওয়া হয় না কিংবা ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এ ধরনের অভিযোগ যেন আর না আসে। ভোটকেন্দ্রে এজেন্ট প্রবেশ করলে তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। তবে কোনো এজেন্ট বাড়ি থেকে না এলে তাকে নিয়ে আসার দায়িত্ব আমাদের না।
ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারে হামলার অভিযোগ আসার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় সন্তোষ জানান সিইসি।
ইলেকট্রনিক ভোটিং মেশিনকে (ইভিএম) ভোটগ্রহণের সর্বোচ্চ প্রযুক্তি উল্লেখ করে সিইসি বলেন, ইভিএমের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। এতে করে কেন্দ্র দখল করার কোনো সুযোগ নেই।
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- জামিন পেলেন তানজিন তিশা
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম



