নতুন চ্যাম্পিয়ন পেল আইপিএল
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৪৭ ৩০ মে ২০২২
১৫তম আসরে এসে নতুন চ্যাম্পিয়নের দেখা পেলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ফাইনালে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুললো প্রথমবারের মতো আইপিএল খেলতে আসা গুজরাট টাইটান্স।
আইপিএলের অভিষেকেই ২০০৮ সালে প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্নের সময় প্রথম শিরোপা জেতে রাজস্থান রয়্যালস। এরপর আর আইপিএলের ফাইনালে ওঠা হয়নি। অভিষেক আসরে যেমন রাজস্থান শিরোপা ঘরে তোলে ঠিক তেমনিভাবে নিজেদের অভিষেককে শিরোপা দিয়ে রাঙিয়ে রাখলো গুজরাট।
টস হেরে বোলিংয়ে নেমে রাজস্থানকে ১৩০ রানেই আটকে রেখে অর্ধেক কাজ সেরে রেখেছিলেন হার্দিক পান্ডিয়ারা। রাজস্থানের মামুলি সংগ্রহ গুজরাট টপকে গেছে ৭ উইকেট ও ১১ বল হাতে রেখেই। ফলে ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের পর আবার নতুন চ্যাম্পিয়ন দেখল আইপিএল। ২০০৮ সালে রাজস্থানের পর প্রথমবার আইপিএল খেলতে এসেই শিরোপা জিতল গুজরাট।
রোববার (২৯ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান করে। জবাবে ১৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় গুজরাট।
পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলে আসা টাইটান্সের বোলাররা ম্যাচের শুরু থেকে রাজস্থান ব্যাটারদের টুটি চেপে ধরেছিলে। ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে রাজস্থান ওপেনার জয়সোয়ালকে সাজঘরে ফিরিয়ে শুরুটা করেছিলেন যশ দয়াল। আউট হওয়ার আগে জয়সোয়াল ১৬ বলে ২২ রান করেন।
দ্বিতীয় কোয়ালিফায়ারের সেঞ্চুরিয়ান বাটলার যথারীতি ধীরস্থির শুরু করেছিলেন। কিন্তু আজ আর ঝড় তুলতে পারেননি আসরের সর্বোচ্চ রান সংগ্রহক এই ব্যাটার। ইনিংসের ১৩ ওভারে পান্ডিয়ার বলে ফিরে গেছেন দলীয় সর্বোচ্চ ৩৫ বলে ৩৯ রান করে।
চার ওভার করে মাত্র ১৭ রান দিয়ে তিন উইকেট তুলে নেয়া পান্ডিয়ার অপর দুই শিকার রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন (১৪) এবং শিমরন হেটমায়ার (১১)। রাজস্থানের ব্যাটিংয়ের মেরুদণ্ড একাই ভেঙে দিয়েছেন টাইটান্স অধিনায়ক।
রাজস্থানের বাকি ব্যাটারদের মধ্যে কেউই আর বলার মতো কোনো ইনিংস খেলতে পারেননি। ফলে ফাইনালে বোলারদের জন্য বড় কোনো পুঁজি সংগ্রহ করা হয়নি ১৪ বছর পর শিরোপা ক্ষুধা মেটানোর আশায় থাকা রাজস্থানের।
রাজস্থানের দেয়া লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে দলীয় ৯ রানে ঋদ্দিমান সাহাকে ফেরত পাঠান প্রাসিদা কৃষ্ণা। ১৪ রান পর দলীয় ২৩ রানে ম্যাথিউ ওয়েডকে ফেরত পাঠান ট্রেন্ট বোল্ট। তৃতীয় উইকেটে শুভমান গিল ও অধিনায়ক পান্ডিয়া গড়েন ৬৩ রানের গুরুত্বপূর্ণ জুটি।
দলীয় ৮৬ রানে হার্দিক পান্ডিয়া চাহালের শিকার হয়ে ফিরলেও অন্যপ্রান্তে অবিচল খেলতে থাকেন শুভমান গিল। শেষ পর্যন্ত ৪৩ বলে ৩ চার ও ১ ছয়ে ৪৫ রান করে দলকে জয় উপহার দিয়ে মাঠ ছাড়েন গিল।
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- FIFA World Cup Glory: A Century of Champions
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- Trionda: A Football That Brings Three Countries Together
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- The Epic Voyage That Started the World Cup
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
















