নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের পথে বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৫১ ১৪ জুন ২০২৪
১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৪ রান তুলতে সক্ষম হলো নেদারল্যান্ডস। এতে ২৫ রানের জয় পেলো বাংলাদেশ। সেই সুবাদে সুপার এইটে খেলার সম্ভাবনা জোরালো করলো টাইগাররা।
জবাব দিতে নেমে শুরুতেই তাসকিন আহমেদের শিকার হন মাইকেল লিভিট। পরের ওভারে তানজিম হাসান সাকিবের বলে ফেরেন ম্যাক্স ও'ডাইউ। তাতে ৩২ রানে ২ উইকেট হারায় নেদারল্যান্ডস। এই অবস্থায় হাল ধরেন সাইব্রান্ড এনগেলব্রখট ও ডি লিড। চতুর্থ উইকেটে ৪২ রানের ঝোড়ো জুটি গড়েন তারা। ফলে ১৪ ওভারে নেদারল্যান্ডসের সংগ্রহ দাঁড়ায় ১০৪ রান। স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে বাংলাদেশ।
সেই পরিস্থিতিতে দলকে স্বস্তি এনে দেন রিশাদ হোসেন। ১৫তম ওভারে দুটি উইকেট তুলে নিলেন তিনি। ২২ বলে ৩২ রান করা সাইব্রান্ডকে তানজিমের ক্যাচ বানান। আর স্টাম্পড আউট করেন ডি লিডকে। ১৭তম ওভারে ১ রান দিয়ে ১ উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। স্কট এডওয়ার্ডসকে (২৩ বলে ২৫) জাকির আলির ক্যাচ বানান তিনি। দলের জয়ে যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ব্যাক-টু-ব্যাক বোলিংয়ে এসে আবারও উইকেট লাভ করেন রিশাদ। লোগান ফন বিককে নিজের ক্যাচ বানান। সর্বশেষ টিম প্রিংলেকে ফেরান তাসকিন। এতে ২০ ওভারে ডাচরা তুলতে পারে ৮ উইকেটে ১৩৪ রান।
এর আগে সেন্ট ভিনসেন্টে টস হেরে ব্যাট করে নেমে সাকিব আল হাসানের ফিফটিতে ৫ উইকেটে ১৫৯ রান করে বাংলাদেশ। যদিও শুরুটা ভালো হয়নি। সূচনাতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় টাইগাররা। দ্বিতীয় ওভারেই আরিয়ান দত্তকে রিভার্স সুইপ খেলে ক্যাচ দেন তিনি।
সেই রেশ না কাটতেই আরিয়ানের দ্বিতীয় শিকার হন লিটন দাস। সুইপ খেলে স্কয়ার লেগে এনগেলব্রেখটের দুর্দান্ত ক্যাচ হন ডানহাতি ব্যাটার। তৃতীয় উইকেটে সাকিবকে নিয়ে ৩২ বলে ৪৮ রানের দারুণ জুটি গড়েন ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি ২৬ বলে ৩৫ রান করে আউট হলে জুটি ভাঙে। পল ফন ম্যাকেরেনের বলে ডি লিডের হাতে ক্যাচ হন বাঁহাতি ব্যাটার।
এদিন ভালো করতে পারেননি তাওহিদ হৃদয়। ১৫ বল খেলে করেন মাত্র ৯ রান। টিম প্রিংলের বলে স্টাম্প ছেড়ে খেলতে গিয়ে বোল্ড হন ডানহাতি ব্যাটার। পরে মাহমুদউল্লাহ রিয়াদ ঝলক দেখান। ২ বাউন্ডারি আর ২ ছক্কায় ২১ বলে ২৫ রান করেন অভিজ্ঞ ব্যাটার। ফন ম্যাকেরেনের দ্বিতীয় শিকার হন তিনি। তবে দুর্দান্ত ব্যাট করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন সাকিব। ৪৬ বলে ৬৪ রানের চোখজুড়ানো ইনিংস খেলেন বাংলাদেশ সেরা অলরাউন্ডার। তার সঙ্গে ৭ বলে ১৪ রানের অপরাজিত ইনিংস খেলেন জাকের আলি।
নেদারল্যান্ডসের হয়ে ২টি করে উইকেট শিকার করেন আরিয়ান ও ম্যাকেরেন। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন রিশাদ। ২ উইকেট নেন তাসকিন। ম্যাচসেরা হন সাকিব।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















