পরিবারের সামনে জীবনের প্রথম হ্যাটট্রিক করে আপ্লুত শরিফুল
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:১৪ ১৯ জানুয়ারি ২০২৪
মুখে চওড়া হাসি। খুশি মনেই সংবাদ সম্মেলন কক্ষে এলেন শরিফুল ইসলাম। গত বছর দুর্দান্তভাবে শেষ করেছিলেন, ওখান থেকেই শুরু করার আশার কথাও শুনিয়েছিলেন বিপিএল শুরুর আগে। সেটি নিয়েই প্রশ্ন হলো সবার আগে। এরপর প্রশ্ন হলো আরও।
শরিফুল নিজে থেকেই জানালেন কথাটা। প্রথমবারের মতো তার খেলা দেখতে এসেছেন পরিবারের সদস্যরা- দুর্দান্ত বোলিং তো বটেই, চওড়া হাসির এটিও একটি কারণ। এরপর প্রশ্নের ফাঁকে জানিয়েছেন, স্বীকৃত ক্রিকেটে তো বটেই- তার মনে পড়ে এমন সব ম্যাচে এটিই তার প্রথম হ্যাটট্রিক।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারানোর পর দুর্দান্ত ঢাকার এই পেসার বলেন, ‘খুব ভালো অনুভূতি, বিশেষ করে আমার পরিবার আজকে মাঠে এসেছে প্রথম খেলা দেখতে এবং সেদিনই আমার হ্যাটট্রিক হয়েছে। এটা খুব ভালো লাগছে। ’
শরিফুল ইনিংসের একেবারে শেষ তিন বলে তিন উইকেট নেন। অথচ ওভারের শুরুটা ভালো হয়নি তার। টানা দুই বলে ছক্কা হাঁকিয়েছিলেন খুশদিল শাহ। স্বাভাবিকভাবেই তখন ভড়কে যাওয়ার কথা যেকোনো বোলারের। শরিফুলের ভাবনায় কী ছিল?
তিনি সেটি জানিয়ে বলেন, ‘চিন্তা-ভাবনায় হ্যাটট্রিক ছিল না, চিন্তা করেছি আমার হাতে তখনো বল আছে আরও তিনটা। আমি ভালোভাবে ফিরে আসতে পারব। হয়তোবা এখান থেকে একটা উইকেট নিতে পারব। কিন্তু হ্যাটট্রিকটা... (ভাবিনি)। ’
‘দুইটা ছক্কা খাওয়ার পর মনে করছিলাম কীভাবে রান আটকে দেওয়া যায়। কারণ, হয়তো আরেকটা যদি ছয় খেতাম স্কোরটা বড় হয়ে যেত। আমার লক্ষ্যটা ছিল যেন আমি ডট বল করতে পারি। তাসকিন ভাই, মোসাদ্দেক ভাই একই কথা বলেছিলেন যে, পেস বদল করলে হয়তো ভালো হবে। কারণ, উইকেটে একটু আলাদা বাউন্স আছে। ’
গত বছরের শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে সিরিজ সেরা হন শরিফুল। এই পেসারের বোলিং মুগ্ধ করেছিল সবাইকে। এরপর নতুন বছরটাও সেভাবে শুরু করতে চাওয়ার আশা করেছিলেন শরিফুল। সেটি করতে পেরে খুশি এই পেসার।
তিনি বলেন, ‘আমি গত বছর যেভাবে শেষ করেছি এ বছর সেভাবে শুরু করতে চেয়েছি। আলহামদুলিল্লাহ প্রথম ম্যাচটা ওরকম হয়েছে, চেষ্টা করব বাকিগুলো করার। আর মিরপুরের উইকেট আজকে একটু ভালো, খুব ভালো লাগছিল বল ক্যারি করতেছিল। ভালো স্কোরিং উইকেট ছিল। ’
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- A New Chapter for the FIFA World Cup
- মন খারাপে দুঃখের গান শুনলে চোখে ভিজে যায় কেন?
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- A New Chapter for the FIFA World Cup
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- বাজেট উপস্থাপন ১১ জুন
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
















