পাপনের দাবি, তার আমলে টেস্টে উন্নতি হয়েছে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৪৬ ৩০ জুন ২০২২
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়া টেস্টে হারের মধ্য দিয়ে টেস্টে শততম হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। সেটা এসেছে কেবল ১৩৪ ম্যাচ খেলে। ম্যাচের হিসাবে বাংলাদেশই সবচেয়ে দ্রুততম দল হিসেবে হেরেছে ১০০ টেস্ট। বিব্রতকর এই রেকর্ড সঙ্গী করলেও বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন মনে করছেন তারা আছেন উন্নতির ধারায়।
২০০০ সালে টেস্টে অভিষেক হয় বাংলাদেশের। ২২ বছরের পথ চলায় এখনো পর্যন্ত মাত্র ১৬টি ম্যাচ জিততে পেরেছে, হেরেছে ১০০ ম্যাচ আর ড্র ১৮টিতে। এই ২২ বছরের মধ্যে সর্বশেষ ১২ বছর ধরেই বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন নাজমুল হাসান।
বুধবার বোর্ড সভা শেষে বেরিয়ে লিখে আনা কাগজ বের করে পরিসংখ্যান দিয়ে জানালেন, তার আমলে টেস্টে বাংলাদেশ আছে উন্নতির পথে, ২০১২ থেকে ২০২২ পর্যন্ত ৩৩টা টেস্ট সিরিজ খেলেছি, ম্যাচ ছিল ৬১টি , এর মধ্যে আমরা ১৩টি টেস্ট জিতেছি। ১১টা ড্র, ৩৭টা ম্যাচ হেরেছি। আমাদের যদি জেতার হার দেখতে চাই তাহলে এটা ২১%।
তিনি বলেন, এখন আপনারা বলবেন, একটা সিরিজ হয়ে গেলে সব হতাশ হয়ে যাব। কারো দোষ খুঁজে বের করব। এটা ঠিক না। কারণ আমি উন্নতি দেখছি। আপনাদের যেমন মন খারাপ, আমার মন আরও বেশি খারাপ এই খেলা দেখে।
দায়িত্ব নেয়ার আগের সময়টার পরিসংখ্যান দেখিয়ে পাপন জানান তারা উন্নতি করেছেন অনেকটা, এর আগে আমরা শুরু থেকে (২০০০ থেকে ২০১২) ৩৭টা সিরিজ খেলেছিলাম ৭৩টা ম্যাচ, ৩টা জিতেছিলাম। জেতার হার ছিল ৪ শতাংশ। ৪ শতাংশ থেকে যদি ২১ শতাংশ হয় তাহলে এটা অবশ্যই উন্নতি। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে কঠিন কন্ডিশনে খেলছি আমরা। এইগুলা আপনাদের মাথায় আনতে হবে।
টেস্টে সামগ্রিক উন্নতির ক্ষেত্রে পেশাদারিত্বের ঘাটতি, ঘরোয়া ক্রিকেটের দুর্বলতা আলোচনায় আসে অনেকবার। বোর্ড সভাপতি জানালেন সব ব্যাপারে রাতারাতি উন্নতি সম্ভব না, এজন্য দেশবাসীকে ধৈর্য্য ধরার আহবান তার, আমরা তো বলি না টেস্টে আমরা ভাল। উন্নতি করছি, উন্নতি করার জন্য সময় লাগবে। একটু ধৈর্য লাগবে। এই ধৈর্যটা সকলের জন্য। এটা রাতারাতি সম্ভব না। মিডিয়া না শুধু। দেশের মানুষেরও।
তৃতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর সাকিবের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশড হয় বাংলাদেশ। এরপর এই শীর্ষ তারকা বাংলাদেশ টেস্ট সংস্কৃতি না থাকার কথা জোর দিয়ে জানান। সাকিবের কথার সঙ্গে দ্বিমত নেই বোর্ড সভাপতিরও, 'সাকিব যা বলল সাকিবের ভাষ্য, আমি বলতে চাচ্ছি ওভারঅল টেস্ট কালচারটা আমাদের মাঝে নাই। খেলার সুযোগটা পেল কোথায় আগে। এখন খেলা শুরু করেছে, আমরা বাইরে গিয়েও জেতা শুরু করেছি তাই বলে কি সব জিতব নাকি? এটা টোটালই আলাদা।
টেস্টে বাংলাদেশের অবস্থান উত্তরণের লক্ষ্যে একটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করার কথাও জানান নাজমুল। এই গ্রুপই খুঁজে বের করবে উত্তরণের পথ, সমাধান খুঁজতে একটা ওয়ার্কিং কমিটি করা হয়েছে। একটা ওয়ার্কিং গ্রুপ আমাদের হচ্ছে পেশাদার নিয়ে, নাম দিবে খুব শিগগিরই।
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















