পার্পল ক্যাপ ফিরে পেলেন মোস্তাফিজ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:২৫ ৯ এপ্রিল ২০২৪
প্রথম স্পেলের ২ ওভারে দিলেন ১২ রান। পরের দুই ওভারে দিলেন ১০ রান। সঙ্গে ২ উইকেট। সেই ২ উইকেট ইনিংসের শেষ ওভারে মাত্র ১ রান দিয়ে। সোমবার (৮ এপ্রিল) রাতে চিপকে এমন ভয়ংকর সুন্দর মোস্তাফিজুর রহমানের দেখা মিলল আবার। ফলাফল চেন্নাই সুপার কিংসের তৃতীয় জয়।
দিন কয়েক আগে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভিসার কাজে ঢাকায় ফিরতে হওয়ায় চেন্নাই সুপার কিংসের হয়ে আগের ম্যাচে ফিজ খেলতে পারেননি সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। গতকাল ফেরার ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভারে ৫.৫০ ইকোনোমিতে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসার।
সঙ্গে ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে আবারও এবারের আইপিএলের পার্পল ক্যাপ মাথায় পরলেন মোস্তাফিজ। সমান ম্যাচে ৮ উইকেট নেওয়া রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহালকে টপকে গেলেন তিনি। মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের সামনে কলকাতা টসে হেরে ব্যাটিংয়ে নেমে করতে পারে ৯ উইকেটে ১৩৭ রান। নিজের তৃতীয় ওভারে মহেন্দ্র সিং ধোনির গ্লাভস থেকে আন্দ্রে রাসেলের ক্যাচ না পড়লে ফিজের উইকেট দাঁড়াত তিন।
দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে ১ নো বলের সঙ্গে ৯ রান দেন মোস্তাফিজ। তবে সেই ওভারের তৃতীয় বলে রাসেলের ক্যাচ ছাড়েন ধোনি। তবে উইকেটের জন্য অপেক্ষা করতে হয়নি ফিজকে। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে ফেরান কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে। তার ক্যাচটি নিয়ে আইপিএলে নিজের ১০০ তম ক্যাচ নেওয়ার কীর্তি গড়লেন রবীন্দ্র জাদেজা। সেই ওভারের চতুর্থ বলে মিচেল স্টার্ককে ডাক উপহার দেন মোস্তাফিজ।
কলকাতার হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেছেন আইয়ার। চেন্নাইয়ের হয়ে সমান তিনটি করে উইকেট নিয়েছেন জাদেজা ও তুষার দেশপাণ্ডে। চেন্নাই ম্যাচ জিতেছে ৭ উইকেটে।
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- A New Chapter for the FIFA World Cup
- মন খারাপে দুঃখের গান শুনলে চোখে ভিজে যায় কেন?
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ওয়েসলির জায়গায় ব্রাজিল বিশ্বকাপ দলে এডারসন
- সালমানের ভাইরাল পোস্ট প্রসঙ্গে মুখ খুললেন বরুণ
- কত দিন পর পর জিন্স কাচা উচিত? জেনে নিন ভালো রাখার নিয়ম
- বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- A New Chapter for the FIFA World Cup
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- বাজেট উপস্থাপন ১১ জুন
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
















