পুনরায় নির্বাচনের সুযোগ নেই : সিইসি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:২৫ ৩১ ডিসেম্বর ২০১৮
সোমবার বিকেলে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা জানিয়েছেন, নতুন করে তফসিল দিয়ে পুনরায় নির্বাচনের কোনো সুযোগ নেই। নির্বাচনে নানা অনিয়ম তুলে ধরে বিএনপি ও ঐক্যফ্রন্টের পুনরায় ভোটগ্রহণের দাবি প্রসঙ্গে সিইসি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা আর নতুন করে নির্বাচন করব না। নতুন করে নির্বাচন করার কোনো সুযোগ নেই।
সোমবার বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন ।
বিগত দিনের নির্বাচনের ফলাফলে প্রধান দুটি রাজনৈতিক দলের ভোটের সংখ্যা কাছাকাছি থাকত। এমন কী হলো যে এবার ভোটের ব্যবধান এতো বেশি হলো? এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এটা তো আমাদের দেখার কিছু নাই, বিশ্লেষণেরও কিছু নাই। ভোট তো আমরা দেইনি। জনগণই ভোট দিয়েছে।
ঐক্যফ্রন্ট দাবি করেছে অন্তত দেড়শ’টি কেন্দ্রে আগের রাতেই ভোট দেয়া হয়েছে- এমন অভিযোগের ব্যাপারে সিইসি বলেন, ‘এটা সম্পূর্ণ অসত্য কথা।’
নির্বাচনে লাঞ্চ বিরতির নামে ঢাকার অনেক কেন্দ্রে আর ভোটই নেয়া হয় নাই। সাংবাদিকদেরও ঢুকতে দেয়া হয়নি। নির্বাচনে বিরতি দেয়া আইনের ব্যত্যয় কিনা? জানতে চাইলে তিনি বলেন, এটা দেখতে হবে। এমনটা হওয়ার কথা না। বিরতিহীনভাবেই ভোট হওয়ার নিয়ম। এ ধরনের অভিযোগ পেলে আমরা তদন্ত করে দেখব।
বিএনপি কিংবা ঐক্যফ্রন্ট যদি লিখিত অভিযোগ দেয় তাহলে গেজেট প্রকাশে কোনো দেরি হবে কিনা- জানতে চাইলে সিইসি বলেন, ‘না। অভিযোগ করলে করতে পারে। তবে গেজেট প্রকাশ হবে। রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে ফলাফল আসতে আরও ৪-৫ দিন সময় লাগবে। তারপরই আমরা গেজেট প্রকাশ করব।’
এ নির্বাচনে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। কিন্তু গ্রহণ যোগ্যতার মাপকাঠিতে এ নির্বাচন নিয়ে আপনারা কোনো ক্ষেত্রে অতৃপ্ত কিনা- জানতে চাইলে সিইসি বলেন, ‘না। আমরা অতৃপ্ত না, তৃপ্ত। সারাদিন আপনাদের মাধ্যমেই, টেলিভিশনের মাধ্যমে নির্বাচনের অবস্থা দেখেছি। ব্যাপকভাবে অনিয়ম হয়েছে এমন কিছু আমরা পাইনি। তবে আমরা যেখানে অনিয়ম পেয়েছি সেখানে নির্বাচনই বন্ধ করে দিয়েছি। দেশি-বিদেশি কোনো গণমাধ্যমে অনিয়ম দেখতে পাইনি।’
দেশি-বিদেশি কয়েকটি গণমাধ্যমে বেশ কিছু অনিয়মের ভিডিওসহ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ভোটবাক্স ভর্তি, অবাধে সিল মারা, প্রধান ফটক বন্ধ করে ভেতরে ভোট নেয়া, ঢাকার অধিকাংশ আসনেই বিরোধী প্রার্থীর এজেন্টকে বের করে দেয়া, ভোটারদের ঢুকতে না দেয়া, শূন্য ভোট পাওয়া, নিজের ভোটটাও পাননি এসব উঠে আসছে। সব মিলিয়ে এ ধরনের অনিয়ম নিয়ে কমিশন লজ্জিত কিনা-জানতে চাইলে সিইসি বলেন, ‘না। আমরা মোটেও লজ্জিত না। দুই একটা কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটে থাকলে সেটা আমরা তদন্ত করে দেখব।’
এ নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় ইসি সফল বলেও তিনি উল্লেখ করেন।
পুরো কমিশন সন্তুষ্ট কিনা-জানতে চাইলে সিইসি বলেন, ‘হ্যাঁ। অবশ্যই পুরো কমিশন সন্তুষ্ট।
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- জামিন পেলেন তানজিন তিশা
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম



