প্রকৃত আওয়ামী লীগ কর্মী দলের বিপক্ষে যেতে পারে না: দারা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৩৭ ২৭ ডিসেম্বর ২০২৩
রাজশাহী-৫ (পুঠিয়া, দুর্গাপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা বলেছেন, দেশের জন্য দেশের মানুষের জন্য নৌকার বিজয় নিশ্চিত করুন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্নে বিভোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনায় সফলতার স্বাক্ষর রেখেছেন। আমাদের সকলের প্রিয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমিও যেন আজীবন আপনাদের সেবায় কাজ করে যেতে পারি। আর সে কারণেই পুঠিয়া-দূর্গাপুরের সার্বিক উন্নয়ন করতে জননেত্রীর নৌকায় ভোট দিয়ে বিজয়ী করুন।
সম্প্রতি পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। দারা বলেন, আমাদের শত্রু হচ্ছে বিএনপি জামায়াত, তারা এবং তাদের দোসরদের সঙ্গে যারা সংঙ্গ দিচ্ছেন, তারা আওয়ামী লীগ হতে পারে না। প্রকৃত আওয়ামী লীগ দলের বিপক্ষে আর নৌকার বিপক্ষে কখনও যেতে পারে না। আওয়ামী লীগ এমন একটি দল, যারা দেশকে স্বাধীন করেছে, এই ভুখণ্ডের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ একাও পথ চলতে পারে, সেটা অতীতে বহুবার দেখিয়েছে, দেখাচ্ছে। সেকারণে দেশকে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে, দেশের উন্নয়নকে এগিয়ে নিতে অবশ্যই নৌকার পক্ষে থাকতে হবে।
তিনি বলেন, আপনারা আগামী ৭ জানুয়ারি সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার পক্ষে ভোট দিন। বিপুল ভোটে নৌকা মার্কাকে বিজয়ী করে আমাকে পুঠিয়া-দুর্গাপুর বাসীর সেবা করার সুযোগ দিন এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিন। জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির মহানায়ক। তিনি আমাদের বিশ্ব দরবারে মর্যাদার আসনে বসিয়েছেন। তার পাশে থেকে সকল অপশক্তিকে আমাদের মোকাবিলা করতে হবে।
এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম একরামুল হক, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সামাদ, পুঠিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সদস্য গোলাম ফারুক, রবিউল ইসলাম রবি, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আবু সালেহ, শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শুকুর আলী সরদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেলিম, ইউনিয়ন যুবলীগ সভাপতি সেন্টু, সাধারণ সম্পাদক কামাল মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল পরিমাণ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার



